এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,১২ আগস্ট : বোরকা পরে হরিদ্বার থেকে কাঁওয়ার (Kanwar Yatra) নিয়ে গাজিয়াবাদে আসা তিন মুসলিম তরুনী মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দাসনা শিব শক্তি ধামে রুদ্রাভিষেক ও হবন-যজ্ঞ করেন। তাঁদের মধ্যে তামান্না মালিক (Tamanna Malik) আনুষ্ঠানিক ভাবে হিন্দুধর্ম গ্রহণ করে গায়ত্রী ত্যাগী (Gayatri Tyagi) নাম গ্রহণ করেছেন । মন্দিরের প্রধান যতি নরসিংহানন্দ সরস্বতীর মাধ্যমে এই ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয় । পরে পৃথক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমান ত্যাগী (Aman Tyagi) নামে এক যুবককে বিয়ে করেছেন তামান্না ওরফে গায়ত্রী ।
এর আগে কাওয়ার যাত্রার সময় উত্তরপ্রদেশের সম্ভলের বাসিন্দা তামান্না মালিকের পরিচয় প্রকাশ পেয়েছিল। জানা গেছে, আমান ত্যাগীকে বিয়ে করার আগেও তিনি একবার কাওয়ার কানওয়ার যাত্রা (Kanwar Yatra) সম্পন্ন করেছেন । হিন্দুধর্ম গ্রহণ করার পর তিনি চিরতরে বোরখা ত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছেন । তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যতি নরসিংহানন্দ সরস্বতীর । তিনি তরুনীর সুখি ভবিষ্যৎ জীবনের জন্য আশীর্বাদ দিয়েছেন। এদিকে ভগবান শিবের প্রতি নিজের আজীবনের ভক্তির কথা উল্লেখ করে । তামান্না মালিক ওরফে গায়ত্রী ত্যাগী বলেন, “সনাতন ধর্ম নারীদের প্রকৃত অর্থেই সম্মান করে এবং তাদের জীবনযাপনের স্বাধীনতা দেয়।”
