• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ওদেরকে আমি জেলে দেখতে চাই” : কেশপুরে পুরনো মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী 

Eidin by Eidin
August 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“ওদেরকে আমি জেলে দেখতে চাই” : কেশপুরে পুরনো মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম মেদিনীপুর,১১ আগস্ট : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে কেশপুরে বাধাদানের পুরনো মামলা খুঁজে বের করে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্দেশ্যে বলেন,  ‘‘যাঁরা জড়িত ছিলেন, তাঁদের আমি জেলে দেখতে চাই।’’ পাশাপাশি “নরেন্দ্র মোদী জিন্দাবাদ” বলার জন্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । 

আজ মঙ্গলবার ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহবনিতে বিপ্লবীর জন্মভিটেতে ‘আত্মবলিদান দিবস’-এর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। দুর্যোগের কারণে কোলাঘাট থেকে সড়কপথে সেখানে পৌঁছোন তিনি।শুভেন্দুর অভিযোগ, ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলায় বহু বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে তাঁর সভায় বাধা দেওয়ার অভিযোগও নতুন করে খতিয়ে দেখতে বলেছেন।

 শুভেন্দু বলেন,’আমি এসপি-কে বলে গেলাম, এখানে অনেকে অত্যাচার সহ্য করেছেন। সমস্ত মামলা প্রত্যাহার করবেন। আমি কিছুই ভুলিনি। ২০২৪ সালে আমার সভায় বাধা দেওয়া হয়েছিল। ওই মামলা বার করবেন।’

সেই সাথে মোহবনিতে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে সহ তাঁর স্মৃতি বিজড়িত স্থানগুলির উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । অমিত শাহের পরামর্শে’ মোহবনিতে সংগ্রহশালা, গ্যালারি ও লেজার শো এবং পর্যটকদের থাকার ব্যবস্থা করা সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান । এজন্য মোহবনি উন্নয়ন পর্ষদকে রাজ্য সরকারের তরফে প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,ক্ষুদিরামের স্মৃতিতে সংগ্রহশালা ও গ্যালারি তৈরি হবে। লেজার শো এবং অতিথি আবাস নির্মাণ করা হবে । বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির পরে বর্ষার মধ্যেই টেন্ডার ডাকার জন্য জেলা শাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । অক্টোবর থেকে যেন পুরোদমে কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয় । 

শুভেন্দুর বলেন, কয়েক দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে বিপ্লবী ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের ভগ্নদশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। স্থানটির উন্নয়ন করতেই হবে বলে শাহ তাঁকে পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়নে ৫ কোটি টাকার চেয়েও বেশি অর্থ প্রয়োজন হবে । তবে অর্থের অভাব উন্নয়নের পথে বাধা হবে না বলে তিনি জানান।।

Tags: CM Suvendu AdhikaryKhudiram BosePaschim MedinipurWestbengal
Previous Post

২৬ আসনের মধ্যে মাত্র দু’জন সদস্য নিয়েই কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলোক মন্ডল, সমর্থন জানাল তৃণমূলের ১৩ এবং কংগ্রেসের ২ সদস্য

Next Post

বিয়ের আড়াই মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু 

Next Post
বিয়ের আড়াই মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু 

বিয়ের আড়াই মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু 

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু দেবদেবীদের অপমান করে ধ্রুব রাঠির ইউটিউব ভিডিও  ভারতে ব্লক করা হয়েছে  
  • বিয়ের আড়াই মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু 
  • “ওদেরকে আমি জেলে দেখতে চাই” : কেশপুরে পুরনো মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী 
  • ২৬ আসনের মধ্যে মাত্র দু’জন সদস্য নিয়েই কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলোক মন্ডল, সমর্থন জানাল তৃণমূলের ১৩ এবং কংগ্রেসের ২ সদস্য
  • ফের মমতা ব্যানার্জিকে ঘিরে উঠল ‘চোর’ শ্লোগান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.