• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশে ফিরতে চাইলেও উপায় নেই, কলকাতার ভালোবাসায় মুগ্ধ তসলিমা বললেন : ‘ফের আসবো’ 

Eidin by Eidin
August 5, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বাংলাদেশে ফিরতে চাইলেও উপায় নেই, কলকাতার ভালোবাসায় মুগ্ধ তসলিমা বললেন : ‘ফের আসবো’ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ আগস্ট : সেই ২০০৭ সালে সিপিএম কার্যত তাড়িয়ে দিয়েছিল । পরে মমতা ব্যানার্জিও অঘোষিত ‘নো এন্ট্রি’ করে দেয় । দীর্ঘ ১৯ টা বছর পশ্চিমবঙ্গে আসতে পারেননি নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন । অবশেষে রাজ্যে পালাবদল হতেই প্রথম অনুষ্ঠান করলেন তিনি । আজ বুধবার স্মরণীয় সফর শেষ করে কলকাতা ছাড়লেন তসলিমা । মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি ফের কলকাতায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন । পাশাপাশি নিজের জন্মভূমিতে ফেরার বিষয় নিয়ে তাঁর কণ্ঠে ঝরে পড়েছে গভীর আক্ষেপ । তিনি বলেন,’৩২ বছর আমি নির্বাসনে আছি। অবশ্যই ফিরতে চাই। কিন্তু, ফিরতে দেওয়া হয় না আমায় । আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। এছাড়া  আমার যে সুইডিশ পাসপোর্ট আছে, ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনও বৈধ নথি নেই যাওয়ার।” 

তাহলে কি ভারতেই থাকবেন? তসলিমা জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে আপাতত তিনি ভারতেই থাকবেন। সেই সাথে কলকাতার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসায় মুগ্ধ লেখিকা বলেন, ‘খুবই ভালো স্মৃতি। মানুষের যে ভালোবাসা বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি তাতে  আমার চোখে জল চলে এসে গেছে ।’ তিনি এও জানান,তবে দুর্গাপুজোয় ভিন দেশে থাকার কারনে আসতে না পারলেও আগামী অক্টোবর মাস কিংবা ২০২৭ সালের জানুয়ারি মাসে কলকাতা বইমেলায় তিনি ফের এই শহরে আসতে চান । তসলিমা বলেন, ‘কলকাতা যখনই ডাকবে আমি ছুটে আসব ।’।

Previous Post

যন্তর মন্তরে ‘আরশোলা’দের বিক্ষোভে পেট্রোল বোমা মেরে নাশকতার ষড়যন্ত্র করছিল পাকিস্তান ; আইএসআই-সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী মডিউলের পর্দাফাঁস করেছে পাঞ্জাব পুলিশ 

Next Post

গাজিয়াবাদের রেস্তোরাঁয় হিন্দু তরুনীর উপর ছুরি হাতে হামলা চালালো সাজিদ নামে এক যুবক,  ভুক্তভোগী মেয়েটি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়, ভিডিও ভাইরাল 

Next Post
গাজিয়াবাদের রেস্তোরাঁয় হিন্দু তরুনীর উপর ছুরি হাতে হামলা চালালো সাজিদ নামে এক যুবক,  ভুক্তভোগী মেয়েটি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়, ভিডিও ভাইরাল 

গাজিয়াবাদের রেস্তোরাঁয় হিন্দু তরুনীর উপর ছুরি হাতে হামলা চালালো সাজিদ নামে এক যুবক,  ভুক্তভোগী মেয়েটি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়, ভিডিও ভাইরাল 

No Result
View All Result

Recent Posts

  • ধর্ম পরিচয় গোপন করে বিধবা মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে সম্পর্কে গড়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভাতারের এক যুবক 
  • মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় করতে চলেছে ভারত ; মনিপুরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে ও রোহিঙ্গা অনুপ্রবেশে পড়তে চলেছে লাগাম 
  • পিওক-তে নরসংহারের বাস্তব চিত্র তুলে ধরায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান
  • গাজিয়াবাদের রেস্তোরাঁয় হিন্দু তরুনীর উপর ছুরি হাতে হামলা চালালো সাজিদ নামে এক যুবক,  ভুক্তভোগী মেয়েটি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়, ভিডিও ভাইরাল 
  • বাংলাদেশে ফিরতে চাইলেও উপায় নেই, কলকাতার ভালোবাসায় মুগ্ধ তসলিমা বললেন : ‘ফের আসবো’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.