• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাশবইয়ে ঢুকেছে ৩৩ কোটি টাকা, ভয়ে তটস্থ মঙ্গলকোটের হতদরিদ্র বিধবা মহিলা 

Eidin by Eidin
August 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পাশবইয়ে ঢুকেছে ৩৩ কোটি টাকা, ভয়ে তটস্থ মঙ্গলকোটের হতদরিদ্র বিধবা মহিলা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৩ আগস্ট : বাড়ি বাড়ি পরিচারিকার কাজ ও বিধবা ভাতার টাকায় কোনো রকমে সংসার চালান পূর্ব জেলার মঙ্গলকোটের লাখুরিয়া পঞ্চায়েতের আটঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাস । তিন মাস ধরে বিধবা ভাতার টাকা পাননি তিনি । উদ্বিগ্ন ঝুমাদেবী আজ সোমবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় পাশবই আপডেট করাতে গিয়েছিলেন । কিন্তু পাশবইয়ে বিশাল অঙ্কের টাকা দেখে ভীমড়ি খান তিনি । নিজে হিসাব করতে না পেরে আশপাশের লোকজনদের পাশবই দেখান । তখন ঝুমাদেবী জানতে পারে যে তার অ্যাকাউন্টে ৩২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ১৯৭ টাকা ঢুকেছে । একথা শোনার পর থেকেই ভয়ে তটস্থ হয়ে আছেন ওই মহিলা । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। পাশাপাশি ব্যাঙ্কের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনও গলদ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে । 

জানা গেছে,আটঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাসের স্বামী মারা গিয়েছেন বহু বছর আগে। পরিবারের অন্ন সংস্থানের জন্য বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন তিনি । বিধবা ভাতা ও পরিচারিকার সামান্য আয়ই ভরসা। যেকারণে মাস তিনেক ধরে বিধবা ভাতার টাকা না পেয়ে বিপাকে পড়ে যান ঝুমাদেবী । বিধবা ভাতার টাকা ঢুকেছে কিনা জানতে আজ ব্যাঙ্কের শাখায় পাশবই আপডেট করতে গিয়েছিলেন । তখনই তিনি জানতে পারেন যে গত ৪ জুলাই তাঁর অ্যাকাউন্টে বিধবা ভাতা বাবদ ১ কোটি টাকা জমা পড়েছে। তার পরেই আরও ৩১ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ১৯৭ টাকা জমার এন্ট্রি রয়েছে। এরপর দুপুর নাগাদ বোনপোকে সঙ্গে নিয়ে ফের তিনি ব্যাঙ্কে গেলে কর্তৃপক্ষ জানায়, এটি কম্পিউটারজনিত ত্রুটি। পরে ঝুমাদেবীর পাশবই পরিবর্তন করে দেওয়া হয়। তবে ১ থেকে ২১ জুলাই পর্যন্ত কোনও লেনদেনের তথ্য নতুন পাশবইয়ে ছিল না বলে অভিযোগ ।

সমগ্র ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন ঝুমাদেবীর ভাই ভাই গৌতম দাস । তাঁর প্রশ্ন,’কিভাবে বিধবা ভাতার জায়গায় ১ কোটি টাকা দেওয়া হল ? এটা নিছক প্রযুক্তিগত ত্রুটি, না কি অন্য কোনও কারণ রয়েছে ?’ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি ।বঝুমাদেবী বলেন, ‘বিধবা ভাতা বাবদ আমার প্রাপ্য টাকা পেলেই আমি সন্তুষ্ট । এত টাকা আমার প্রাপ্য নয়।  ভুল হয়ে থাকে, ব্যাঙ্ক সেই টাকা ফিরিয়ে নিক ।’ তিনিও এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন । এদিকে বিপুল অঙ্কের টাকা ঢোকার খবর চাওড় হতেই ভিড় জমে যায় ঝুমা দাসের বাড়িতে ।। 

Previous Post

জইশ জঙ্গি হামিম-অর্পিতার পর এবার এসটিএফের জালে হাওড়ার আদিত্য সিং  

No Result
View All Result

Recent Posts

  • পাশবইয়ে ঢুকেছে ৩৩ কোটি টাকা, ভয়ে তটস্থ মঙ্গলকোটের হতদরিদ্র বিধবা মহিলা 
  • জইশ জঙ্গি হামিম-অর্পিতার পর এবার এসটিএফের জালে হাওড়ার আদিত্য সিং  
  • কাতারে কাতারে ঢুকে পড়েছে মরক্কোর মুসলিম অনুপ্রবেশকারী, সাম্প্রদায়িক সংঘর্ষে মৃত ৭২, সমগ্র ঘটনার জন্য ইসরায়েলের ঘাড়ে দায় চাপাচ্ছে স্পেনের বামপন্থী সরকার 
  • সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন অভিষেক ব্যানার্জি, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন খারিজ 
  • বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটি বিহারের বাঁকিপুর দখল নিলেন  প্রশান্ত কিশোর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.