• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মুসলিমদের বিয়ে করার কারণে কিছু মানুষ বামপন্থী ও চরমপন্থী হয়ে উঠছে” : সোনাক্ষীকে উদ্দেশ্য করে বললেন কঙ্গনা 

Eidin by Eidin
August 3, 2026
in বিনোদন
“মুসলিমদের বিয়ে করার কারণে কিছু মানুষ বামপন্থী ও চরমপন্থী হয়ে উঠছে” : সোনাক্ষীকে উদ্দেশ্য করে বললেন কঙ্গনা 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৩ আগস্ট : অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের জন্য আলোচনায় রয়েছেন । তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নিজের মতামত শেয়ার করেন। আজ সোমবার তিনি ইনস্টাগ্রামে একটি সেলফি ভিডিও শেয়ার করেন। এতে তিনি তাঁর আধ্যাত্মিক ও আদর্শিক যাত্রা নিয়ে আলোচনা করেন। তিনি নাম উল্লেখ না করে এক বলিউড অভিনেত্রীর সমালোচনা করেছেন। বলা হচ্ছে, কঙ্গনা এই মন্তব্যগুলো সোনাক্ষী সিনহাকে উদ্দেশ্য করে করেছেন । কারন তিনি তার দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেছেন। 

কঙ্গনা নিজের সম্পর্কে বলেছেন যে তিনি অতীতে একজন মধ্যপন্থী হিন্দু ছিলেন, কিন্তু এখন নিজেকে একজন গর্বিত সংঘী হিসেবে বিবেচনা করেন। তিনি ভারতীয় জনতা পার্টি ( বিজেপি ) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ( আরএসএস ) আদর্শের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। একই সাথে, তিনি নাম উল্লেখ না করে সেই অভিনেত্রীকে নিশানা করেছেন, যিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করার পর নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছেন ।

কঙ্গনা তার ভিডিওতে বলেছেন, “আমি বলিউডের অনেক হিন্দু অভিনেত্রীকে খুব কাছ থেকে চিনি। তারা হিন্দু, কিন্তু রাজনীতি নিয়ে তাদের কোনো নির্দিষ্ট মতামত নেই। তারা সাধারণত নিরপেক্ষ। কিন্তু যেইমাত্র কিছু অভিনেত্রী মুসলিমদের সংস্পর্শে আসেন, তা বিয়ে বা বন্ধুত্বের মাধ্যমেই হোক না কেন, তাদের চিন্তাভাবনা হঠাৎ করেই আমূল বদলে যায়। তারা বামপন্থী ও চরমপন্থী হয়ে ওঠেন।”

তবে, কারও ধর্ম বা মতাদর্শ পরিবর্তনে তাঁর কোনো আপত্তি নেই, কারণ ভারতীয় সংবিধান প্রত্যেককে নিজের পছন্দের ধর্ম ও মতাদর্শ গ্রহণের স্বাধীনতা দিয়েছে। কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, মতাদর্শ পরিবর্তন করলে মানুষ কেন তাঁকে লক্ষ্যবস্তু বানায়।

কঙ্গনা বলেন,হ্যাঁ, আমি আগে একজন মধ্যপন্থী হিন্দু ছিলাম। কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করুন, ‘আপনি কবে থেকে সংঘী হলেন?’ আমি সংঘী হতে চাই। আমি বিজেপি এবং আরএসএস-এর সচেতন হিন্দু আদর্শ গ্রহণ করতে চাই। আমি কেন বদলাব না? এটাই আমাদের সমাজের দ্বৈততা। কিছু লোক আমার ১০ বছর আগের ভিডিও দেখিয়ে বলে, ‘আপনি আগে পার্টি করতেন।’ হ্যাঁ, আমি তখন সেরকমই ছিলাম। কিন্তু আজ আমি একজন সচেতন হিন্দু হতে চাই। আমাদের হিন্দু মেয়েরা যদি সচেতন হিন্দু হতে চায়, তাতে ভুলটা কী? 

Tags: BollywoodEntertainment News
Previous Post

থেঁতলানো মাথা ও মুখ-যৌনাঙ্গে রড-মদের বোতল, আসামের দশম শ্রেণির ছাত্রীর সাথে নৃশংসতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে নরপশুর দল ; এনকাউন্টারে খতম করার দাবি উঠছে 

Next Post

বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটি বিহারের বাঁকিপুর দখল নিলেন  প্রশান্ত কিশোর 

Next Post
বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটি বিহারের বাঁকিপুর দখল নিলেন  প্রশান্ত কিশোর 

বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটি বিহারের বাঁকিপুর দখল নিলেন  প্রশান্ত কিশোর 

No Result
View All Result

Recent Posts

  • যোগী সরকার মাদ্রাসার কামিল ও ফাজিলের ডিগ্রি বাতিল করে দিয়েছে : জানুন কেন এই পদক্ষেপ নেওয়া হলো 
  • পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যেই পথদুর্ঘটনার বলি হলেন ৪ জন, গুরুতর জখম আরও ২ 
  • সাগরদিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, সন্দেহ খুন ! 
  • বাড়িতে রয়েছে ৪ স্ত্রী ও তাদের এক ডজন ছেলেমেয়ে ; পরস্ত্রীর সঙ্গে জামাত ইসলামি নেতাকে অপ্রীতিকর অবস্থায় ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখলো গ্রামবাসী 
  • বাল্যবিবাহ, পারিবারিক হিংসা ও সাইবার অপরাধ বিষয়ক ২ দিনের  সচেতনতামূলক শিবির করল মন্তেশ্বর থানার পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.