• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইসকনের হাতে আনুষ্ঠানিকভাবে মিডডে মিলের দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
August 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ইসকনের হাতে আনুষ্ঠানিকভাবে মিডডে মিলের দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ আগস্ট : আজ শনিবার আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংস্থা ইসকন (ISKCON)-এর হাতে আনুষ্ঠানিকভাবে মিডডে মিলের দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ শনিবার তিনি দক্ষিণ কলকাতার তারাতলা, আলিপুরে ইসকন অন্নদাতা ফাউন্ডেশনের ‘মিড ডে মিল’ কর্মসূচির উদ্বোধন করেন । প্রাথমিক ভাবে আজ থেকে কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহ শুরু করেছে ইসকন ৷ প্রথমদিনেই ৫০০টি স্কুলের প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীর জন্য এই খাবার সরবরাহ করা হয়েছে ৷ ছাত্রছাত্রীদের জন্য সুস্বাদু, পুষ্টিকর ও পরিচ্ছন্ন মধ্যাহ্নভোজ পরিবেশনের লক্ষ্যে  এই বিশেষ প্রকল্পের নাম রাখা হয়েছে ‘অন্নামৃত’ ৷  

মিডডে মিলে ডিম না দেওয়া ও রাঁধুনিদের কর্মসংস্থান নিয়ে তৃণমূল-সিপিএমের সমালোচনার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’যাঁরা ‘ডিম’ নিয়ে মিছিল করেছিলেন, তাঁদের সমালোচনা খারিজ করে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠী মাধ্যমে আলাদা করে সপ্তাহে দুই দিন ডিম সেদ্ধ দেওয়ার বন্দোবস্ত করেছে।পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দিয়েয়েছেন, কোনো রাঁধুনি মা বা দিদি-বোন কর্মচ্যুত তো হবেনই না, বরঞ্চ মাসিক ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে । 

শিশুদের শরীরে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের সঠিক ভারসাম্য বজায় রাখতে পুষ্টিগুণ সমৃদ্ধ এই মিড-ডে মিল তৈরি করা হচ্ছে। ইসকনের রীতিনীতি মেনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার পরিবেশন করা হবে। সাপ্তাহিক মেনুতে ঘুরিয়ে-ফিরিয়ে ভাত, খিচুড়ি বা পোলাওয়ের পাশাপাশি রাখা হয়েছে পনির, ছানা, সয়াবিন, বিভিন্ন ধরনের মরসুমি সবজি এবং বাদাম। এর বাইরেও সপ্তাহে একদিন করে মিষ্টি এবং ফল দেওয়ার ব্যবস্থা থাকছে। উদ্বোধনের দিন প্রথম ব্যাচে ভাত, পোলাও, মটর পনির, চাটনি, লাড্ডু, ফ্রুট ড্রিংক এবং কাপ কেকের মতো মুখরোচক পদ দেওয়া হয়। খোদ মুখ্যমন্ত্রী শিশুদের নিজহাতে খাবার পরিবেশন করেন এবং মন্ত্রী-প্রশাসনিক কর্তাদের সঙ্গে বসে সেই খাবার খান ।।

Previous Post

জইশ জঙ্গি যোগের সন্দেহে ধৃত হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা সরকার গ্রেপ্তার ঝাড়খণ্ড থেকে, তাকে হনিট্রাপ হিসাবে ব্যবহার করা হচ্ছিল  ; ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকিস্তানের 

Next Post

বামপন্থীরা জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে নেপালের চরম সর্বনাশ করে দিয়েছে, এখন মৌলবাদীদের শুরু করা দাঙ্গাকে ধামাচাপা দিতে  সংঘর্ষ বলে চালাতে চাইছে বামপন্থী গণমাধ্যম

Next Post
বামপন্থীরা জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে নেপালের চরম সর্বনাশ করে দিয়েছে, এখন মৌলবাদীদের শুরু করা দাঙ্গাকে ধামাচাপা দিতে  সংঘর্ষ বলে চালাতে চাইছে বামপন্থী গণমাধ্যম

বামপন্থীরা জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে নেপালের চরম সর্বনাশ করে দিয়েছে, এখন মৌলবাদীদের শুরু করা দাঙ্গাকে ধামাচাপা দিতে  সংঘর্ষ বলে চালাতে চাইছে বামপন্থী গণমাধ্যম

No Result
View All Result

Recent Posts

  • “আপনার যখন ইচ্ছা হবে বাংলায়  আসবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার” : লেখিকা তসলিমা নাসরিনকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বামপন্থীরা জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে নেপালের চরম সর্বনাশ করে দিয়েছে, এখন মৌলবাদীদের শুরু করা দাঙ্গাকে ধামাচাপা দিতে  সংঘর্ষ বলে চালাতে চাইছে বামপন্থী গণমাধ্যম
  • ইসকনের হাতে আনুষ্ঠানিকভাবে মিডডে মিলের দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • জইশ জঙ্গি যোগের সন্দেহে ধৃত হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা সরকার গ্রেপ্তার ঝাড়খণ্ড থেকে, তাকে হনিট্রাপ হিসাবে ব্যবহার করা হচ্ছিল  ; ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকিস্তানের 
  • পাকিস্তানি ক্রিকেটারকে আলিঙ্গন করলেন ভারতের জেমিমা রদ্রিগেজ, ভিডিও ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.