এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩০ জুলাই : প্রায় ২ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ ধৃতকে গুসকরা শহর এলাকার বাসিন্দা বিজয় তালুকদার হিসাবে চিহ্নিত করেছে । বুধবার রাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন । ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের জাল কতদুর বিস্তৃত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা গেছে,বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ গুসকরা-নতুনহাট সড়কপথে চাকদার কাছে অভিযান চালায়। সেখানে সেখানেই দুটি ব্যাগ সহ ওই ব্যক্তিকে দেখে পুলিশ । প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু সে অসংলগ্ন কথা বললে পুলিশ তার ব্যাগে তল্লাশি চালাতেই গাঁজা দেখতে পায়। টোটোয় চড়ে ওই ব্যক্তি গাঁজা পাচার করতে এসেছিল বলে অনুমান পুলিশের । ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।।
