• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরও ৩ থানায় এফআইআর 

Eidin by Eidin
July 27, 2026
in বিনোদন
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরও ৩ থানায় এফআইআর 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৭ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত বা ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগে আইনি জটিলতা ক্রমশ বাড়ছে বামপন্থী  অভিনেত্রী শ্রীলেখা মিত্রের । আনন্দপুর ও বিধাননগর সাইবার থানার পর সোমবার আরও তিনটি থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলো। পুরুলিয়া সদর থানা এবং মুর্শিদাবাদের বহরমপুর থানায় জেলা ও সাংগঠনিক স্তরের বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি ঠাকুরপুকুর থানাতেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি আজ অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা । 

এদিকে একের পর এক এফআইআর (FIR) দায়েরের পাশাপাশি বাড়ির সামনে বিজেপির বিক্ষোভে চরম চাপে আছেন শ্রীলেখা। তিনি এও অভিযোগ করেছেন যে,তাকে ফোনে হুমকিও দেওয়া হচ্ছে । আজ সোমবার সাতসকালেই তিনি ফেসবুক লাইভে ঘটনার কথা উল্লেখ করে কেঁদে ফেলেন । ফের তিনি দাবি করেন,ভিড়ের মধ্যে কেউ তার হাতে ওই ছবিটা ধরিয়ে দিয়ে গিয়েছিল এবং চশমা না পরার কারনে অত ছোট ছবি তার নজরে পড়েনি ।

উল্লেখ্য, শ্রীলেখা মিত্র সিপিএমের সমর্থক৷ তিনি একথা জানিয়ে স্পষ্ট করে দেন যে সিপিএমকে ভোট দেন এবং ভবিষ্যতেও দেখে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’আমি একজন হিন্দু এবং আমি দেশদ্রোহী নই ।’

তবে রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন সামাজিক মন্তব্য ঘিরে আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন শ্রীলেখা। মাস দুয়েক আগেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমেই কুৎসা রটানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি প্রদর্শন করে মোক্ষম আইনি প্যাঁচে জড়িয়ে পড়েছেন ।। 

Previous Post

মালদার আদিনায় আদিনাথ মহাদেবের জলাভিষেক ঘিরে পূণ্যার্থীদের ঢল 

Next Post

ভিন ধর্মে বিয়েতে সমাজের আপত্তি, হাওড়ার বৈশালী সাহা ও আক্রম খানের আগামী বিয়ের দিন ঠিক করে দিল কলকাতা হাইকোর্ট ; যুগলের হয়ে সওয়াল করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য 

Next Post
ভিন ধর্মে বিয়েতে সমাজের আপত্তি, হাওড়ার বৈশালী সাহা ও আক্রম খানের আগামী বিয়ের দিন ঠিক করে দিল কলকাতা হাইকোর্ট ; যুগলের হয়ে সওয়াল করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য 

ভিন ধর্মে বিয়েতে সমাজের আপত্তি, হাওড়ার বৈশালী সাহা ও আক্রম খানের আগামী বিয়ের দিন ঠিক করে দিল কলকাতা হাইকোর্ট ; যুগলের হয়ে সওয়াল করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য 

No Result
View All Result

Recent Posts

  • বিনা লাইসেন্সে গরু জবাই করে মাংস বিক্রিকে ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কালনায়
  • ভিন ধর্মে বিয়েতে সমাজের আপত্তি, হাওড়ার বৈশালী সাহা ও আক্রম খানের আগামী বিয়ের দিন ঠিক করে দিল কলকাতা হাইকোর্ট ; যুগলের হয়ে সওয়াল করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য 
  • প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরও ৩ থানায় এফআইআর 
  • মালদার আদিনায় আদিনাথ মহাদেবের জলাভিষেক ঘিরে পূণ্যার্থীদের ঢল 
  • প্রতিবাদ থেকে পরিকল্পনা : ভারতের নতুন রাজনীতির খোঁজে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.