• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দিল্লিতে ‘আরশোলা’দের মিছিলে দেশবিরোধী শ্লোগান দেওয়া অধ্যাপককে চাকরি থেকে বরখাস্ত করে দিল ইউপির বেরেলির কলেজ কর্তৃপক্ষ 

Eidin by Eidin
July 27, 2026
in দেশ
দিল্লিতে ‘আরশোলা’দের মিছিলে দেশবিরোধী শ্লোগান দেওয়া অধ্যাপককে চাকরি থেকে বরখাস্ত করে দিল ইউপির বেরেলির কলেজ কর্তৃপক্ষ 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর প্রদেশ,২৭ জুলাই : দিল্লির জন্তর মন্তরের ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ শেষ হয়ে গেলেও, এখন ‘আরশোলা’ হওয়ার জন্য কিছু লোককে মূল্য চোকাতে হচ্ছে । উত্তর প্রদেশের বরেলির বাহেরি সুগারকেন প্রোডিউসার্স (স্নাতকোত্তর) কলেজের বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মোহিত ভরদ্বাজ ২০ জুলাই ‘বিক্ষোভে যোগ দেওয়ার’ কারণে তাঁর চাকরি হারিয়েছেন। ভিডিওতে তাকে ভিড়ের মধ্যে স্লোগান দিতে শোনা যায়: “যখনই মোদী ভয় পান, তিনি পুলিশকে এগিয়ে দেন,” এবং “ধর্মেন্দ্র প্রধান, পদত্যাগ করুন” প্রভৃতি । পরে উত্তরপ্রদেশ ফিরতেই তার হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়। 

২২শে জুলাই, কলেজ অধ্যক্ষ রাজেন্দ্র কুমার স্বাক্ষরিত ওই বরখাস্তের চিঠিতে লেখা হয়েছে : “ডঃ মোহিত ভরদ্বাজ, আপনাকে জানানো যাচ্ছে যে, বারবার অভিযোগের পরিপ্রেক্ষিতে, কমিটি আপনাকে অবিলম্বে মহাবিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। অতএব, আপনাকে মহাবিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। অনুগ্রহ করে আপনার দায়িত্ব ডঃ অলকা গুপ্তার কাছে হস্তান্তর করুন এবং অধঃস্বাক্ষরকারীকে অবহিত করুন।”

ভরদ্বাজ দাবি করেছেন যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অধ্যক্ষও দুই মাস আগে তাকে একটি চরিত্র সনদ দিয়েছিলেন, যা তার বরখাস্তের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। 

ভরদ্বাজের অভিযোগ, কলেজের যে সমিতির সভাপতি তাকে বরখাস্তের চিঠি পাঠিয়েছেন, তিনি বিজেপির সঙ্গে যুক্ত। তার দাবি,’আমরা একজন বিজেপি নেতার সঙ্গে তার ছবি এবং আরএসএস-এর অনুষ্ঠানে তার অংশগ্রহণের প্রমাণ পেয়েছি।’

যদিও ডঃ মোহিত ভরদ্বাজ নিজেই বরেলিতে সমাজবাদী পার্টির জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে । এমনকি দিল্লিতে আরশোলাদের বিক্ষোভে যাওয়ার জন্য তার কোনো অনুশোচনা নেই বলেও জানান।।

Tags: Uttarpradesh News
Previous Post

শিব নিত্য পূজা বিধানম্ : পার্থিব সমৃদ্ধি ও আধ্যাত্মিক মুক্তি  এনে দেয়

Next Post

পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে ভারতীয় বক্সার জাদুমণি সিং বললেন : ” এই জয় আমি কারগিলের বীরদের উৎসর্গ করছি”

Next Post
পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে ভারতীয় বক্সার জাদুমণি সিং বললেন : ” এই জয় আমি কারগিলের বীরদের উৎসর্গ করছি”

পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে ভারতীয় বক্সার জাদুমণি সিং বললেন : " এই জয় আমি কারগিলের বীরদের উৎসর্গ করছি"

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে ভারতীয় বক্সার জাদুমণি সিং বললেন : ” এই জয় আমি কারগিলের বীরদের উৎসর্গ করছি”
  • দিল্লিতে ‘আরশোলা’দের মিছিলে দেশবিরোধী শ্লোগান দেওয়া অধ্যাপককে চাকরি থেকে বরখাস্ত করে দিল ইউপির বেরেলির কলেজ কর্তৃপক্ষ 
  • শিব নিত্য পূজা বিধানম্ : পার্থিব সমৃদ্ধি ও আধ্যাত্মিক মুক্তি  এনে দেয়
  • ‘আরশোলা’দের বিক্ষোভের আড়ালে মোদী সরকারকে সরাতে কংগ্রেস-বামপন্থী,ইসলামি চরমপন্থী গোষ্ঠী  ও আমেদকরবাদীদের সঙ্গে আন্তর্জাতিক দুষ্টচক্রের গভীর ষড়যন্ত্র ফাঁস 
  • “দেশদ্রোহী বামপন্থীরা ‘আজাদি’ শ্লোগান দিলেই পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিন” : পুলিশকে পরামর্শ দিলেন শমীক ভট্টাচার্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.