• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কলকাতায় বামপন্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপির সরকারের  ‘পরিকল্পার’ খামতিকেই দায়ি করলেন তথাগত রায় 

Eidin by Eidin
July 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
কলকাতায় বামপন্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপির সরকারের  ‘পরিকল্পার’ খামতিকেই দায়ি করলেন তথাগত রায় 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জুলাই : নিট প্রশ্নপত্র ফাঁস কান্ডে আজ যৌথভাবে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ ও বামপন্থী সংগঠনগুলি । মিছিল চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ইঁট-জুতো- জলের বোতল ছোড়া হয় । ‘আজাদী আজাদী’ শ্লোগানের পাশাপাশি দেশের জাতীয় পতাকার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিছু দেশদ্রোহীকে । বিজেপি বিধায়ক সজল ঘোষ জাতীয় পতাকার অবমাননার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,’আজকে মৌলালি মোড়ে আরশোলার জমায়েত l কিন্তু আসলে কাদের আন্দোলন, কেমন আন্দোলন নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না l সাধু সাবধান l’ 

পূর্ব ঘোষণামতো শুক্রবার বিকেলে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এসএফআই, এআইডিএসও, আইসা-র মতো বাম ছাত্র সংগঠনগুলি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে মিছিলের ডাক দিয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে শিয়ালদহে জমায়েত করেন ‘ককরোচ’ সমর্থকরা। নিট কেলেঙ্কারি সংক্রান্ত পোস্টার, ব্যানার নিয়ে ধর্মতলার পর্যন্ত মিছিল নির্বিঘ্নে হলেও ডোরিনা ক্রসিংয়ে তা পৌঁছনোর পরই ধুন্ধুমার শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছোড়া হয়। হয় ইটবৃষ্টিও। এরপরই এই মিছিলে ‘বহিরাগত’দের ঢুকে পড়ার অভিযোগ ওঠে। ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে । বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে জলকামান ছোড়ে পুলিশ। অবিকল দিল্লির কায়দায় এই খবর করতে গিয়ে আক্রান্ত হতে হল সংবাদমাধ্যমকেও। এসবের জেরে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। ব্যাহত হয় যান চলাচল।

আজকে কলকাতার এই হিংসাত্মক পরিস্থিতির জন্য বিজেপির সরকারের  ‘পরিকল্পার’ খামতিকেই দায়ি করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । এই বিষয়ে রাজ্য বিজেপিকে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’আজকে এসপ্লানেডে বামেরা যে  ধরণের নষ্টামী করেছে এবং গড়িয়াহাটে ও যাদবপুরে যেরকম ‘আজাদী আজাদী’ আওয়াজ উঠছে তা পশ্চিমবঙ্গ বিজেপির একটি বিশাল খামতির দিকে অঙ্গুলি নির্দেশ করছে। তা হল, কয়েকজন বসে চিন্তাভাবনা করে একটা পরিকল্পনা করে এগোনোর কোন প্রথা পশ্চিমবঙ্গ বিজেপিতে নেই, কোনদিন ছিল না। এটা সিপিএমের কাছ থেকে শেখা উচিত। এটা না করলে বিজেপি ভবিষ্যতে বিপদে পড়বে। আমি চেষ্টা করেছিলাম, পারিনি। শমীককে করতেই হবে।’

যদিও হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের স্বাস্থের খোঁজ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন,’সব দাঙ্গাকারীকে চিহ্নিত করা হচ্ছে ।’ যদিও এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই বলে জানা গেছে ।। 

Tags: KolkataWestbengal
Previous Post

শ্রীরামের মূর্তি তৈরি করার অপরাধে জেলে হরিদাস চন্দ্র, এবারে স্ত্রীকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হল বাড়িতে 

Next Post

স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জন্মভিটাতে পাবলিক টয়লেট তৈরি করে গেছে তৃণমূল, ভেঙে ফেলার দাবি তুললেন পূর্বস্থলীর বিজেপি বিধায়ক

Next Post
স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জন্মভিটাতে পাবলিক টয়লেট তৈরি করে গেছে তৃণমূল, ভেঙে ফেলার দাবি তুললেন পূর্বস্থলীর বিজেপি বিধায়ক

স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জন্মভিটাতে পাবলিক টয়লেট তৈরি করে গেছে তৃণমূল, ভেঙে ফেলার দাবি তুললেন পূর্বস্থলীর বিজেপি বিধায়ক

No Result
View All Result

Recent Posts

  • আত্মঘাতী বোমা হামলায় খতম ১২ পাকিস্তানি সেনাসহ ১৫ জন  
  • NEET বিক্ষোভের মধ্যে ১২ ঘণ্টায় মোদীর ইনস্টাগ্রাম ফলোয়ার ১১ লাখ বেড়েছে, ভিউ ২৮ কোটি
  • স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জন্মভিটাতে পাবলিক টয়লেট তৈরি করে গেছে তৃণমূল, ভেঙে ফেলার দাবি তুললেন পূর্বস্থলীর বিজেপি বিধায়ক
  • কলকাতায় বামপন্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপির সরকারের  ‘পরিকল্পার’ খামতিকেই দায়ি করলেন তথাগত রায় 
  • শ্রীরামের মূর্তি তৈরি করার অপরাধে জেলে হরিদাস চন্দ্র, এবারে স্ত্রীকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হল বাড়িতে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.