এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৩ জুলাই : গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার শ্রীরামের মূর্তি নির্মাণকারী হরিদাস চন্দ্র তরণী দাসকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ । রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালিমন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) । এর আগে রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং-এর একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি মহম্মদ খালিদ মনসুরের দাবি, রবিবার আমাদের এখানে একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। এই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করেছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান,রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা পলাশবাড়ির শ্রী শ্রী কালিমন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান। তিনি বলেন, একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার করেছে সিআইডি। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত,গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ভগবান শ্রীরামের মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছেন হরিদাস চন্দ্র তরণী দাস । হিন্দুদের আর্থিক সহায়তায় এই মুর্তি নির্মান হচ্ছে । কিন্তু দেশের উগ্র ইসলামিদের বাধায় মুর্তি নির্মানের কাজ বন্ধ রাখতে হয়েছে । ইসলামপন্থীদের দাবি যে,শ্রীরামের মুর্তিতে বুল্ডোজার চালিয়ে ভেঙে দিতে হবে৷ আর সেই কারনেই হরিদাস চন্দ্র তরণী দাসকে মিথ্যা মামলায় ফাঁসানো হল বলে মনে করা হচ্ছে ।।
