• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“অন্নপূর্ণা যোজনা” র ফর্ম বাতিল হলে বা টাকা না ঢুকলে কি করবেন ? 

Eidin by Eidin
July 3, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“অন্নপূর্ণা যোজনা”র অনুদান না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুলাই : বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর ১ টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে।’ তিনি আরও জানান, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্র যাচাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর যারা যোগ্য তাদেরই অ্যাকাউন্টে ঢুকেছে টাকা।  

কিন্তু বাস্তবে দেখা গেছে যে বহু যোগ্য আবেদনকারীর নাম বাতিল হয়ে গেছে । অথবা অফলাইনে আবেদন করার পর জুন মাসে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা করে ঢুকলেও জুলাই মাসে অনলাইনে আপডেট করার পর তারা আর টাকা পাননি । এনিয়ে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে । খোদ বিজেপির মহিলা মোর্চা এই বিক্ষোভে সামিল হচ্ছে । এখন প্রশ্ন হল যে যাদের ফর্ম বাতিল হল, তাঁরা কী পুনরায় তা সংশোধন বা ফর্ম পূরণের সুযোগ পাবেন? 

এই বিষয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন,আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। সরকারের লক্ষ্য হল যাতে কোনো যোগ্য মা-বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। যাঁদের নথিতে কোনও ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। সুতরাং আবারও সবাই সুযোগ পাবেন । 

সেই সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে করণীয় পদক্ষেপ সম্পর্কে সরকারিভাবে কিছু দিশা নির্দেশ করা হয়েছে । রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোনো যোগ্য উপভোক্তা প্রতি মাসের নির্দিষ্ট ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তবে বর্তমান নিয়ম অনুযায়ী নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে: 

আধার ও DBT লিংক যাচাই:

আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে Aadhaar এবং Direct Benefit Transfer (DBT) সচল আছে কিনা তা ব্যাংকে গিয়ে বা NPCI পোর্টালে পরীক্ষা করুন। অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকলে টাকা সাময়িক আটকে যায়।

অফিসিয়াল পোর্টাল চেক:

রাজ্য সরকারের অফিসিয়াল Social Security WB Portal ব্যবহার করে আপনার আবেদনের বর্তমান স্থিতি (Application Status) যাচাই করুন । 

BDO/SDO অফিসে যোগাযোগ:

অনলাইন বা অফলাইন ফর্ম জমা দেওয়ার পর কোনো ভুলভ্রান্তি (যেমন নামের বানান বা রেশন কার্ডেত্র তথ্যে ভুল) থাকলে নথিপত্র সহ সরাসরি আপনার ব্লকের BDO অফিস বা পৌরসভার SDO অফিসে যোগাযোগ করুন । 

হেল্পলাইন নাম্বারে কল:

যেকোনো সরাসরি অভিযোগ বা সহায়তার জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট অফিসিয়াল টোল-ফ্রি হেল্পলাইন নাম্বার ৮২৮২০৮২৮২০ (8282082820) -এ কল করুন।

ইমেইল যোগাযোগ : 

রাজ্য সরকারের [email protected]এই ইমেলে  যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে । 

Previous Post

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নত করতে উদগ্রীব ওমর আবদুল্লাহ

Next Post

রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে  ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলোয় পর্তুগাল 

Next Post
রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে  ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলোয় পর্তুগাল 

রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে  ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলোয় পর্তুগাল 

No Result
View All Result

Recent Posts

  • শ্রী দুর্গা অথর্বশীর্ষম্ : মনের ভয় দূর ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে দেবীর অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র
  • রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে  ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলোয় পর্তুগাল 
  • “অন্নপূর্ণা যোজনা” র ফর্ম বাতিল হলে বা টাকা না ঢুকলে কি করবেন ? 
  • ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নত করতে উদগ্রীব ওমর আবদুল্লাহ
  • থাইল্যান্ডে ৯ জন বৌদ্ধ ভিক্ষুকে গাড়ির চাকায় পিষে দিল ১১ বছরের কিশোর জিহাদি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.