• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 

Eidin by Eidin
June 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৯ জুন : রাজ্যে পালাবদলের পর থেকেই অভিযুক্ত ‘দুর্নীতিবাজ’ তৃণমূল নেতাদের চুড়ান্ত বেইজ্জতির মুখে পড়তে । তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে ব্লক স্তরের নেতাদের পর্যন্ত পড়তে হচ্ছে গনরোষের মুখে । ডিম- জুতো হামলা থেকে শুরু করে মুখে পোড়া মোবিল মাখিয়ে হেনস্থা করছে ক্ষিপ্ত জনতা । পাশাপাশি দুর্নীতিবাজ ও ভোটপরবর্তী হিংসা ছড়ানো তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে কোমড়ে দড়ি পরিয়ে এলাকায় প্যারেড করাচ্ছে পুলিশ । এই ধারাবাহিকতায় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় নশরতপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করল এলাকাবাসী । আজ সোমবার উপপ্রধানকে তার অফিস থেকে টেনে বের করে মাথায় ঢালা হল গোবর গোলা জল । তারপর তাকে যত্ন করে চায়ের দোকানে বসিয়ে সিগারেট পান করানো হয় । 

কি অভিযোগ তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের বিরুদ্ধে ? স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সরকারি পরিষেবা নিয়ে এমনিতে ক্ষোভ ছিল এলাকায় । তার উপর উপপ্রধানের বিরুদ্ধে রয়েছে বিস্তর দুর্নীতির অভিযোগ । এনিয়ে মোমিন হোসেনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন এলাকার বাসিন্দা । আজ সোমবার বেশ কিছু মানুষ বিভিন্ন কাজ নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন । তখন তারা দেখেন উপপ্রধান মোমিন হোসেন মন্ডল টেবিলে বসে তিনি সিগারেট পান করছেন । গ্রামবাসীরা তাদের বিভিন্ন দাবিদাওয়া কথা জানালে তিনি তর্কাতর্কি শুরু করেন । আর এতেই চরম ক্ষিপ্ত হয় পঞ্চায়েত অফিসে আসা লোকজন । 

জানা গেছে,ক্ষিপ্ত জনতা মোমিন হোসেন মন্ডলকে টানতে টানতে পঞ্চায়েত অফিস থেকে বের করেন । বাইরে এনে প্রথমে তার মাথায় ডিম ফাটানো হয় । সেই সাথে গোবর গোলা জল ঢালা হয় মোমিন হোসেনের মাথায় । এরপর তাকে যত্ন করে একটি চায়ের দোকানে বসিয়ে সিগারেট পান করানো হয় । এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে নাদনঘাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় । মোমিন হোসেন মন্ডলকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।। 

Tags: BurdwanDistrict NewsPurbostholiWestbengal
Previous Post

বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 

Next Post

নাবালিকা মেয়েদের ওপর যৌন নিপীড়ন: কেরালার ক্রিকেট কোচের ৯৯ বছরের কারাদণ্ড 

Next Post
নাবালিকা মেয়েদের ওপর যৌন নিপীড়ন: কেরালার ক্রিকেট কোচের ৯৯ বছরের কারাদণ্ড 

নাবালিকা মেয়েদের ওপর যৌন নিপীড়ন: কেরালার ক্রিকেট কোচের ৯৯ বছরের কারাদণ্ড 

No Result
View All Result

Recent Posts

  • ‘হস্তমৈথুনরত মানব’ : ২,০০০ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহর ধ্বংস হওয়ার আগে হস্তমৈথুন রত অবস্থায় মৃত্যু হওয়া এক যুবকের দেহাবশেষ বিজ্ঞানকে বদলে দিয়েছে 
  • নাবালিকা মেয়েদের ওপর যৌন নিপীড়ন: কেরালার ক্রিকেট কোচের ৯৯ বছরের কারাদণ্ড 
  • তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 
  • বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 
  • বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.