• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 

Eidin by Eidin
June 29, 2026
in আন্তর্জাতিক
বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৯ জুন : ফের বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান । আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, তাদের দেশের পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৩৬ বেসামরিক নিহত ও আরও ১৬৩ জন আহত হয়েছেন।তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছেন,’গত রাতে চালানো এই হামলার ফলে ৩৬ বেসামরিক শহীদ হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আর আরও ১৬৩ জন আহত হয়েছেন।’ 

অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তাদের সাফাই হল, করাচিতে সিন্ধু রেঞ্জার্সের শিবিরে বোমা ও বন্দুক হামলায় আধাসামরিক বাহিনীটির তিন সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর স্থল অভিযান ও আকাশ হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেছে।সামাজিক মাধ্যমে এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, দেশজুড়ে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোর অনেকগুলো হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।

এক্স এ করা পোস্টে তারার বলেন,’আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিয়া, পাকতিকা ও কুনারে তিনটি লক্ষ্যস্থল নির্ভুল আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।’

প্রসঙ্গত,পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) বিদ্রোহী গোষ্ঠী একের পর এক হামলা চালিয়ে পাকিস্তান সেনা নিকেশ করছে । শনিবার রাতে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে আধাসামরিক বাহিনী সিন্ধু রেঞ্জার্সের আঞ্চলিক সদরদপ্তরে বোমা ও বন্দুক হামলায় বাহিনীটির তিন সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন আক্রমণকারী নিহত ও আরেকজন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার এক ব্যক্তিকে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের উপদল জামাত-উল- আহরার।।

Previous Post

বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 

Next Post

তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 

Next Post
তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 

তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 
  • বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 
  • বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 
  • ‘স্যাটাভাঙা মার’ : বিধানসভায় হুমায়ুন কবীরকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • শান্তিচুক্তির তৃতীয় দিনে সন্ত্রাসী  হিজবুল্লাহর দীর্ঘতম সুড়ঙ্গ ধ্বংস করল ইসরায়েল, দক্ষিণ লেবাননে বোমা হামলা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.