এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২৪ জুন : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মঙ্গলবার বলেছেন যে, শিবসেনা (ইউবিটি) ছেড়ে তাঁর শিবসেনা গোষ্ঠীতে যোগ দেওয়া কিছু সাংসদকে উন্নয়ন তহবিল দেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে, দলত্যাগের পর তাঁদের যে সমস্ত উদ্বেগ ছিল, সেগুলোর সমাধান করা হয়েছে।
সোমবার বিরোধী শিবসেনা (ইউবিটি)-র ছয়জন সাংসদ শিন্দের নেতৃত্বাধীন শাসক দল শিবসেনায় যোগ দেওয়ার পর এই ঘটনাটি ঘটল, যা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন দলটির জন্য একটি বড় ধাক্কা।
সাংসদ বলেছিলেন যে, বিরোধী দলে থাকাকালীন তিনি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ পাচ্ছিলেন না। শিন্ডে জানান, শাসক দলে যোগ দেওয়ার পর তাঁর সমস্যার সমাধান হয়েছে।শিন্ডে বলেন,”আমি ইতিমধ্যেই শিবসেনায় যোগ দেওয়া কিছু লোকসভা সদস্যকে টাকা দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রকে সমর্থন করেন এবং রাজ্যটিকে প্রচুর অর্থ দিয়েছেন। সেই কারণেই এই সাংসদরা শিবসেনায় যোগ দিয়েছেন ।” কিন্তু শিবসেনা প্রধান জানাননি কোন কোন সাংসদকে উন্নয়ন তহবিল দেওয়া হয়েছে।
শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় দেশমুখ (ইয়াবতমাল), সঞ্জয় যাদব (পারভানি), সঞ্জয় দিনা পাতিল (মুম্বাই উত্তর পূর্ব), নাগেশ পাতিল-আষ্টিকর (হিংগোলি), ওমপ্রকাশ রাজেনিম্বলকার (ধারাশিব) এবং ভৌসাহেব ওয়ালখোরে (শিরডি) গতকাল শিন্ডে সেনায় যোগ দিয়েছেন।।
