• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় তৃণমূল ঘনিষ্ঠ দুই মাফিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা,  কুমার শেখের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল জেলবন্দি জঙ্গল শেখের বাহিনীর বিরুদ্ধে 

Eidin by Eidin
June 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় তৃণমূল ঘনিষ্ঠ দুই মাফিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা,  কুমার শেখের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল জেলবন্দি জঙ্গল শেখের বাহিনীর বিরুদ্ধে 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ জুন : ২০২৬ শের বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পরেও পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই বন্ধ হচ্ছে না । আজ মঙ্গলবার তৃণমূল আশ্রিত দুই মাফিয়া গোষ্ঠীর মধ্যে ফের একপ্রস্ত উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল কাটোয়ার কেশিয়া মাঠপাড়া এলাকা । কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির মদতপুষ্ঠ কুমার শেখ গোষ্ঠীর কয়েকজন অনুগামী পরিবারের উপর চড়াও হয়ে মারধর করা এবং এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়ে আসার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা দিগন্ত পাল ঘনিষ্ঠ জেলবন্দি জঙ্গল শেখের বাহিনীর বিরুদ্ধে । আজ দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়েই ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

কাটোয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় কেশিয়া মাঠপাড়া এলাকা মূলত মুসলিম অধ্যুষিত । সেই সিপিএমের জমানা থেকেই এখানে সমাজবিরোধী গোষ্ঠীগুলির দৌরাত্ম চলে আসছে । গোষ্ঠীগুলির মধ্যে আকছার লড়াই লেগেই থাকত । আর তাদের মদত দেওয়ার অভিযোগ উঠে আসছে শাসকদলের প্রভাবশালীদের বিরুদ্ধে । তৃণমূলের শাসনকালেও তার ব্যাতিক্রম হয়নি । কাটোয়ায় তৃণমূলের রবীন্দ্রনাথ চ্যাটার্জির সঙ্গে দিগন্ত পালের অহি-নকুল সম্বন্ধ । যার প্রভাব রবীন্দ্রনাথ চ্যাটার্জির মদতপুষ্ঠ কুমার শেখ গোষ্ঠীর সঙ্গে দিগন্ত পাল মতদতপুষ্ট জঙ্গল শেখ গোষ্ঠীর মধ্যে দেখা যায় বলে অভিযোগ । জানা গেছে,রবীন্দ্রনাথ চ্যাটার্জি কংগ্রেসের বিধায়ক থাকার সময়ে কেশিয়া মাঠপাড়া এলাকায় দুই সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চরম পর্যায়ে ছিল। রবীন্দ্রনাথ ২০১৫ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই কোনঠাসা হয়ে পড়ে জঙ্গল শেখ। আর  রবীন্দ্রনাথ তৎকালীন শাসকদল তৃণমূলে যোগ দিতেই গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয় জঙ্গল শেখকে । তারপর থেকেই জঙ্গল শেখ ও কুমার শেখ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরম আকার ধারন করে । এদিকে তৃণমূল ক্ষমতা থেকে যেতেই জঙ্গল বাহিনী কেশিয়া মাঠপাড়ার দখল নিতে তৎপর হয়েছে বলে জানা গেছে । যার ফলশ্রুতিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা । 

স্থানীয় সূত্রে জানা গেছে,গতবছর সেপ্টেম্বর মাসে কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার হয়েছিল জঙ্গল শেখ। এখনও পর্যন্ত জেলেই রয়েছেন জঙ্গল। সূত্রের খবর এবার তিনি জামিনে ছাড়া পেতে পারেন। আর জঙ্গলের জামিনের খবর এলাকায় আসতেই ভোটের ফল ঘোষণার পরেই কেশিয়া মাঠপাড়ায় তৃণমূল ঘনিষ্ঠ কুমার শেখ অনুগামীরা এলাকা ছেড়ে পালায়। বর্তমানে তাদের বাড়িতে শুধু মহিলারা রয়েছেন ।

কুমার শেখের আত্মীয়া রেশমি খাতুন,স্থানীয় বাসিন্দা রিজিয়া বিবি, নুরজাহান বিবিদের অভিযোগ, আজ দুপুরে জঙ্গল শেখের বাহিনীর লোকজন তাঁদের পাড়ায় চড়াও হয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। কয়েকজন মহিলাকে মরধর করে। দরজায় ধাক্কাধাক্কি করে। বোমা ছোড়ার হুমকি দেয় । তারা বলেন,’আমরাও তৃণমূল করতাম। কিন্তু তৃণমূল ভোটে হেরে যাওয়ার পর শেখের লোকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে । ফলে পুরুষ শুণ্য বাড়িতে আমরা এখন চরম আতঙ্কের মধ্যে আছি ।’ যদিও এদিন দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে । তবে পুলিশ এলাকার উপর নজর রাখছে ।।

Tags: BurdwanGang WarKatwaWestbengal
Previous Post

শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রবীণ মালয়ালম অভিনেতা মামুটিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 

Next Post

দল বিরোধী কাজের অভিযোগে  বর্ধমানের দুই নেতাকে বহিষ্কার করল বিজেপি 

Next Post
দল বিরোধী কাজের অভিযোগে  বর্ধমানের দুই নেতাকে বহিষ্কার করল বিজেপি 

দল বিরোধী কাজের অভিযোগে  বর্ধমানের দুই নেতাকে বহিষ্কার করল বিজেপি 

No Result
View All Result

Recent Posts

  • ‘আমেরিকার ওপর নির্ভর করা উচিত নয় ইসরায়েলের, এখন তাকে নিজেই অস্ত্র তৈরি করতে হবে’ : নেতানিয়াহুর বড় বিবৃতি 
  • দিল্লি ক্যাপিটালসের ওপেনার অভিষেক পোরেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুললেন হুগলির তরুণী 
  • উদ্ধব সেনা ছেড়ে শিন্দে সেনায় যোগ দেওয়া বিদ্রোহী সাংসদদের জন্য বিশাল উপহার
  • ‘আমিই সেই পুরুষ,আমিই আত্মা’—একথা আমাদের উপলব্ধি করতে হবে : প্রশ্নোপনিষদ্
  • দল বিরোধী কাজের অভিযোগে  বর্ধমানের দুই নেতাকে বহিষ্কার করল বিজেপি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.