• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি, সরকারি ১ লক্ষ শূণ্যপদে নিয়োগ : ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 

Eidin by Eidin
June 22, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি, সরকারি ১ লক্ষ শূণ্যপদে নিয়োগ : ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুন : পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক পালাবদলের পর আজ দুপুরে বিধানসভায় বিজেপির নেতৃত্বাধীন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) । মাথায় প্রায় ৭.১ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা এবং জিএসডিপি-র তুলনায় ৩৮-৩৯% ঋণের অনুপাত কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের এক কঠিন চ্যালেঞ্জের মুখেও জনমোহিনী বাজেট পেশ করল রাজ্যের বিজেপি সরকার । দীর্ঘদিন ধরে স্বল্প সাম্মানিক কাজ করা অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য সুখবর দিয়েছেন স্বপন দাশগুপ্ত ৷ তাদের সাম্মানিক  বাড়ানো হয়েছে মাসিক ৫ হাজার টাকা করে ।

এছাড়া তিনি তিনি ঘোষণা করেছেন, রাজ্যে খুব দ্রুত ১ লক্ষ শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে । এর মধ্যে ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে পুলিশ বিভাগে এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোট শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ আসন সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যে যে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছিল, তা আগামী পরবর্তী ২ বছরের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বহু বছর ধরে প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় বসার আরও একটি সুযোগ পাবেন।

আজ সোমবার বিধানসভায় বাজেট বক্তৃতার শুরুতেই স্বপন দাশগুপ্ত জানান, ‘আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।’ একইসঙ্গে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। অর্থমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প বহাল থাকবে। তিনি বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার করা হবে।’ ফলে সরকার বদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।।

Tags: WestBengal Budget
Previous Post

কাতারের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৫৪ জন আহত ও  নিখোঁজ ১৮

No Result
View All Result

Recent Posts

  • অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি, সরকারি ১ লক্ষ শূণ্যপদে নিয়োগ : ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 
  • কাতারের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৫৪ জন আহত ও  নিখোঁজ ১৮
  • মানুষ গভীর ঘুমে সময় মানুষের সমস্ত বাহ্যিক ইন্দ্রিয়  মনের মধ্যে লীন হয়ে যায়, সবকিছুর উর্ধ্বে গিয়ে পরমাত্মার সাথে একাত্ম হয় : প্রশ্নোপনিষদ
  • হরমনপ্রীত কৌর এমন এক নতুন রেকর্ড গড়েছেন যা বিশ্ব ক্রিকেটে আর কেউ অর্জন করতে পারেনি
  • কাশী রেলস্টেশনের সামনে অবৈধ ‘গঞ্জ শাহিদা’ মসজিদ সরানোর   নোটিশ জারি হতেই বেজায় চটেছেন পাকিস্তানি রাষ্ট্রপতি, উপযুক্ত জবাব দিল ভারত সরকার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.