এইদিন স্পোর্টস নিউজ,২০ জুন : আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে ভারত সিরিজটি ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে।আফগানিস্তানের দেওয়া ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৯ ওভারে ২১৯ রান করে ৯ উইকেটে জয়লাভ করে।
ভারতের হয়ে জয়সওয়াল (অপরাজিত ১১০) শতক করেন, অন্যদিকে রোহিত শর্মা (৭৯) তাঁকে ভালো সঙ্গ দিয়ে অর্ধশতক করেন।পরে ক্রিজে আসা শ্রেয়াস আইয়ার অপরাজিত ২০ রান করে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আফগানিস্তানের পক্ষে একমাত্র নবীই রোহিত শর্মার উইকেটটি নেন।
প্রথম দুটি ম্যাচ জেতার পর ভারত শেষ ওডিআইটিও জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজটি ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে।।
