• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাওড়ার বাগনানে বিজেপি নেতাকে পিটিয়ে খুন,আহত আরও ২, অভিযোগের তির তৃণমূলের উপ-প্রধানের দিকে

Eidin by Eidin
June 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হাওড়ার বাগনানে বিজেপি নেতাকে পিটিয়ে খুন,আহত আরও ২, অভিযোগের তির তৃণমূলের উপ-প্রধানের দিকে
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৮ জুন : পালাবদলের পর বিজেপি কর্মীদের উপর একের পর এক হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে এবার হাওড়ায় (Howrah) বাগনানে প্রশান্ত দে (৫০) নামে বিজেপির এক নেতাকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে বাগনানের সন্তোষপুর এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই বিজেপি কর্মী—অতনু বেরা ও অজয় মণ্ডল। খুনের পর ওই বিজেপি কর্মীর পরিবারকে ফোনে এক অভিযুক্ত জানান, “মার্ডার করে দিয়েছি। তুলে নিয়ে যা।” খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মফিজুল ইসলামের দিকে। খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে সন্তোষপুর পাইকবাড়ি  এলাকা দিয়ে যাওয়ার সময় প্রশান্ত দে,অতনু বেরা ও অজয় মণ্ডলের উপর ওপর হামলা চালায় একদল তৃণমূল কংগ্রেস কর্মী। ওই তিনজনকে নির্মমভাবে মারধর করা হয় । স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে প্রথমে বাগনান হাসপাতালে এবং পরে কলকাতায় নিয়ে যান। সেখানে প্রশান্ত দে-কে মৃত ঘোষণা করা হয়।এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মফিজুল ইসলামের দিকে। ঘটনার তদন্ত চলছে । গত ৪ মে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর হাওড়ায় এটিই প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয় বিজেপি কর্মীরা ।। 

Previous Post

গরু পাচারকারীর মৃত্যুর ঘটনায় ১৪ জন গো-রক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন মধ্যপ্রদেশের নর্মদাপুরমের দায়রা আদালতের বিচারক তাবাসসুম খান 

No Result
View All Result

Recent Posts

  • হাওড়ার বাগনানে বিজেপি নেতাকে পিটিয়ে খুন,আহত আরও ২, অভিযোগের তির তৃণমূলের উপ-প্রধানের দিকে
  • গরু পাচারকারীর মৃত্যুর ঘটনায় ১৪ জন গো-রক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন মধ্যপ্রদেশের নর্মদাপুরমের দায়রা আদালতের বিচারক তাবাসসুম খান 
  • রাঁচিতে আরএসএস কার্যালয়ে ‘পেট্রোল বোমা’ হামলায় পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর যোগ, গ্রেপ্তার ৩, হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে জখম এক সন্ত্রাসী 
  • “পুলিশকে ভয় পাই না, ভয় পাই বজরং দলকে”… সুরেশ যাদব সেজে এক হিন্দু মহিলাকে ফাঁদে ফেলা লাভ জিহাদি শহীদ পারভেজের মৌলানারা  নিকাহ করাতে রাজি না হওয়ার পর ভয় পেয়ে তার গয়না নিয়ে পালিয়ে গেছে 
  • ‘তামিল-জাট-আদিবাসী-শিখ-হিন্দু নয়, আমরা হিন্দুদের সংখ্যালঘু করে দিয়েছি’: মৌলানার বক্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ; বিজেপির মুখপাত্র বললেন : ‘এটাই জিহাদিরা ও কংগ্রেস চায়’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.