• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কর্মমর্দন হলেও সেই উষ্ণতা দেখা গেল না 

Eidin by Eidin
June 16, 2026
in আন্তর্জাতিক
ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কর্মমর্দন হলেও সেই উষ্ণতা দেখা গেল না 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৬ জুন : দীর্ঘ ১৬ মাসের মধ্যে এই প্রথমবার একই মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কিন্তু আজ মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শুরুর আগে বাইরে গ্রুপ ফটোতে মোদী ও ট্রাম্পের মধ্যে প্রায় কোনো দৃষ্টি বিনিময়ই হয়নি। আর ট্রাম্পকে তাঁর চিরাচরিত আলিঙ্গনও করেননি প্রধানমন্ত্রী মোদী। ভেতরে কেবল করমর্দন হয়েছে এবং ট্রাম্পকে মোদীর কনুই চাপড়ে দিতে দেখা গেছে৷ যদিও পাশাপাশি বসে থাকা অবস্থায় তা ট্রাম্পের সঙ্গে মোদীর তেমন উল্লেখযোগ্য বার্তালাপ হয়নি । 

এই আলাপচারিতার আগে, দুই নেতার সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, ট্রাম্পের দ্বিতীয় অভিষেকের অল্প কিছুদিন পরেই ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে।

জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করতে প্রধানমন্ত্রী মোদি ফ্রান্সে পৌঁছেছেন।এই সফরের একটি অন্যতম আকর্ষণ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক, যা শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

 বুধবার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক নির্ধারিত রয়েছে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আলোচনার পর এটিই হবে তাদের প্রথম মুখোমুখি বৈঠক। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর হামলায় একটি বাণিজ্যিক জাহাজে তিন ভারতীয় নাবিকের প্রাণহানির ঘটনার কয়েকদিন পরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছানোর 

কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি প্রধান আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ। তিনি লিখেছেন,”জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য ফ্রান্সের এভিয়ানে পৌঁছেছি। বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করার জন্য উন্মুখ। ভারত আরও টেকসই ও সমৃদ্ধ একটি পৃথিবীর জন্য সম্মিলিত প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ” ।

অতিথি দেশ হিসেবে জি৭-এ এটি ভারতের ১৩তম অংশগ্রহণ এবং এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর টানা সপ্তম উপস্থিতি।

ফ্রান্সের স্পা শহর এভিয়ান-লে-বেঁ-তে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত ৫২তম জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জি৭-এর সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ১৯৮১ সাল থেকে এতে অংশগ্রহণ করে আসছে। ভারত অতিথি দেশ হিসেবে যোগ দিচ্ছে।।

Tags: G-7 summitInternational NewsModi Trump
Previous Post

মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তানকে বিশাল অঙ্কের জরিমানা করেছে আইসিসি 

Next Post

কুলভূষণ যাদককে অপহরণের প্রতিশোধ,পাকিস্তানি সেনা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাবিব জহিরকে নেপাল থেকে গায়েব করে দিয়েছিল “র”  

Next Post
কুলভূষণ যাদককে অপহরণের প্রতিশোধ,পাকিস্তানি সেনা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাবিব জহিরকে নেপাল থেকে গায়েব করে দিয়েছিল “র”  

কুলভূষণ যাদককে অপহরণের প্রতিশোধ,পাকিস্তানি সেনা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাবিব জহিরকে নেপাল থেকে গায়েব করে দিয়েছিল "র"  

No Result
View All Result

Recent Posts

  • কুলভূষণ যাদককে অপহরণের প্রতিশোধ,পাকিস্তানি সেনা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাবিব জহিরকে নেপাল থেকে গায়েব করে দিয়েছিল “র”  
  • ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কর্মমর্দন হলেও সেই উষ্ণতা দেখা গেল না 
  • মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তানকে বিশাল অঙ্কের জরিমানা করেছে আইসিসি 
  • অবৈধ বাংলাদেশিদের জিরো পয়েন্টে দেখে “মানবিকতা” জেগে যাওয়া সিপিএমের বিকাশ ভট্টাচার্য বললেন : “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” ; তুলোধুনো করছেন নেটিজেনরা 
  • ইসলামে ধর্মান্তরিত হওয়া ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন বাংলাদেশের হিন্দু দম্পতি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.