• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সরবজিৎ সিংকে নৃশংসভাবে হত্যাকারী আমির সরফরাজ লাহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম 

Eidin by Eidin
June 15, 2026
in আন্তর্জাতিক
সরবজিৎ সিংকে নৃশংসভাবে হত্যাকারী আমির সরফরাজ লাহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৫ জুন : ২০১৩ সালে, আইএসআই-এর নির্দেশে পাকিস্তানে বন্দী ভারতীয় নাগরিক সরবজিৎ সিংকে নৃশংসভাবে হত্যাকারী আমির সরফরাজকে গুলি করে নিকেশ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা । পাকিস্তানের লাহোরে অজ্ঞাত হামলাকারীরা ওই কুখ্যাত সন্ত্রাসবাদীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । ২১টি গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায় আমির সরফরাজ । 

প্রসঙ্গত,সরবজিৎ সিং ছিলেন পাঞ্জাবের একজন কৃষক । তার পরিবার দাবি করে যে, ১৯৯০ সালে তিনি ভুলবশত ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম করেছিলেন। ১৯৯০ সালের আগস্ট মাসে সীমান্তের কাছে পাকিস্তান রেঞ্জার্সের হাতে গ্রেপ্তার হন।প্রাথমিকভাবে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে অভিযুক্ত হন।  পরে ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি এবং লাহোর ও ফয়সালাবাদ বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত করা হয় তাকে ।১৯৯১ সালে একটি পাকিস্তানি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পরিবার দাবি করে যে তিনি নির্দোষ ছিলেন এবং তাকে অন্য একজন ভেবে ভুল করা হয়েছিল। 

১৯৯১-২০১২ সালের মধ্যে একাধিকবার প্রাণভিক্ষার আবেদন করা হয়েছিল। তার মধ্যে একটি আবেদনে ভারত থেকে এক লক্ষেরও বেশি স্বাক্ষর ছিল বলে জানা যায়। তবে কোনোটিই সফল হয়নি। ২০১২ সালের জুন মাসে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। ততদিনে তিনি ২০ বছরেরও বেশি সময় জেলে কাটিয়েছিলেন। ২০১৩ সালের ২৬শে এপ্রিল লাহোরের কোট লাখপত জেলের ভেতরে আক্রান্ত হন সরবজিৎ সিং । মাফিয়া ডন আমির সরফরাজ ও তার সন্ত্রাসী বাহিনী আইএসআই-এর নির্দেশে ইট, লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে সরবজিৎকে নির্মমভাবে আক্রমণ করে ।মাথায় গুরুতর আঘাত পান তিনি । ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০১৩ সালের ২রা মে, তিনি মারা যান৷ পরে মৃতদেহ বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হয়। এখন সরবজিতের হত্যাকারী আমির সরফরাজ ওরফে “তাম্বা” লাহোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিকেশ হয়েছে ।। 

Tags: International NewsPakistan
Previous Post

কোন ধার্মিক ব্যক্তি অসত্যের বিরুদ্ধে সংগ্রামে প্রথমে হয়তো পরাস্ত হতে পারেন, কিন্তু পরিণামে সত্যেরই জয় হবে : মুণ্ডক উপনিষদ

Next Post

ইউপির বিজেপি বিধায়ক ও “গো-রক্ষক” বিক্রম সিং-এর কন্যা যশস্বিনী রাজের প্রিয় খাবার গোমাংসের নুডলস ! সোশ্যাল মিডিয়া তোলপাড়  

Next Post
ইউপির বিজেপি বিধায়ক ও “গো-রক্ষক” বিক্রম সিং-এর কন্যা যশস্বিনী রাজের প্রিয় খাবার গোমাংসের নুডলস ! সোশ্যাল মিডিয়া তোলপাড়  

ইউপির বিজেপি বিধায়ক ও "গো-রক্ষক" বিক্রম সিং-এর কন্যা যশস্বিনী রাজের প্রিয় খাবার গোমাংসের নুডলস ! সোশ্যাল মিডিয়া তোলপাড়  

No Result
View All Result

Recent Posts

  • অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখোমুখি হলেন অভিষেক ব্যানার্জি ; এবার কি গ্রেপ্তার ? 
  • ধর্ম পরিচয় লুকিয়ে শ্বশুরকে ‘বাবা’ বানিয়ে নকল আধার-ভোটার কার্ড তৈরি করে গ্রেপ্তার সাগরদিঘির তৃণমূল নেতা  
  • আরশোলা জনতা পার্টির ব্যানারে কথিত “স্বাধীনতার” জন্য লড়বেন ‘হিন্দু বিদ্বেষী’ বিতর্কিত অভিনেতা প্রকাশ রাজ 
  • ইউপির বিজেপি বিধায়ক ও “গো-রক্ষক” বিক্রম সিং-এর কন্যা যশস্বিনী রাজের প্রিয় খাবার গোমাংসের নুডলস ! সোশ্যাল মিডিয়া তোলপাড়  
  • সরবজিৎ সিংকে নৃশংসভাবে হত্যাকারী আমির সরফরাজ লাহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.