• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সরকারি জায়গা জবরদখল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
June 12, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সরকারি জায়গা জবরদখল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ জুন : রাজ্য জুড়ে সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে জোরদার অভিযান চলছে । রেলওয়ে এবং পুরসভার যৌথ উদ্যোগে চলছে হকার উচ্ছেদ অভিযান । যদিও প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস,সিপিএম,কংগ্রেস এর বিরোধিতা করছে । এই পরিস্থিতিতে আজ শুক্রবার সরকারি জায়গা জবরদখল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাথকে জবরদখল করার অধিকার কারও নেই। ফুটপাথ দখল করে কাউকে বসে থাকতে দেওয়া হবে না, জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে ৷’ পাশাপাশি তিনি এও বলেছেন, ‘যেখানে সরকারের খালি জায়গা আছে, সেই জায়গা যদি জনগণের প্রয়োজনের না হয়, সেখানে বৈধম অবৈধ কেউ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব ।’

সাম্প্রতিক সময়ে কলকাতার দমদম,শিয়ালদা, নিউ মার্কেট,যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় বেআইনি দখলদার মুক্ত করতে রেলওয়ে এবং পুরসভার যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ জোরদার অভিযান চলছে । পালটা উচ্ছেদ হওয়া হকারদের নিয়ে পুনবার্সনের দাবিতে পথে নেমেছে সিপিএম ও কংগ্রেস । মুখ্যমন্ত্রী এদিন বলেন,’পুনর্বাসনের জন্য সরকারি স্কিম আনা হবে । হকারদের জন্য ভারত সরকারের স্কিমও আছে। সেই সব সুযোগ সব পাবেন হকাররা। কিন্তু নিউমার্কেটের রাস্তাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর-মেটিয়াবুরুজে যা খুশি তাই করবে, এটার জন্য জনগণ আমাকে মুখ্যমন্ত্রী করেনি ।’ তিনি বলেন,’কলকাতার রাস্তা, ফুটপাতে হাঁটার অধিকার আছে জনগণের। এটা কারও হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি-বিধায়করা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে জড়িত সেখানে সেটাই অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না।’।

Previous Post

প্রকাশ্যে এল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের স্বাক্ষরিত চিঠি , রয়েছে সায়নী ঘোষ ও অভিনেতা দেবের নাম  

Next Post

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ভরা বাসের মধ্যে জবাই করে খুনের মামলায় দোষী সব্যস্ত ইজাজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া আদালত 

Next Post
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ভরা বাসের মধ্যে জবাই করে খুনের মামলায় দোষী সব্যস্ত ইজাজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া আদালত 

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ভরা বাসের মধ্যে জবাই করে খুনের মামলায় দোষী সব্যস্ত ইজাজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া আদালত 

No Result
View All Result

Recent Posts

  • উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য : মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 
  • চলন্ত ট্রেনে পাথরবাজি থেকে অল্পের জন্য বেঁচে গেলেন মোহন ভাগবত, গ্রেপ্তার ২ কিশোর দুষ্কৃতী 
  • প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ভরা বাসের মধ্যে জবাই করে খুনের মামলায় দোষী সব্যস্ত ইজাজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া আদালত 
  • সরকারি জায়গা জবরদখল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রকাশ্যে এল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের স্বাক্ষরিত চিঠি , রয়েছে সায়নী ঘোষ ও অভিনেতা দেবের নাম  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.