• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের বরগুনায় এক হিন্দু বধূ ও তার দুই নাবালক সন্তানের লাশ উদ্ধার

Eidin by Eidin
June 4, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশের বরগুনায় এক হিন্দু বধূ ও তার দুই নাবালক সন্তানের লাশ উদ্ধার
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ জুন : বাংলাদেশের বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো এলাকায় এক হিন্দু বধূ ও তার দুই নাবালক সন্তানের লাশ উদ্ধার হল কর্মস্থল থেকে । বুধবার (৩ জুন ২০২৬) বিকেল চারটা নাগাদ শহরের থানাপাড়া এলাকার জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি ঘর থেকে দেহগুলি উদ্ধার হয় । মৃত ইতি রানী (৩৪) জেলা পরিষদের ডাকবাংলোর অস্থায়ী কর্মচারী ছিলেন (পরিচ্ছন্নতাকর্মী)। তিনি বরগুনা পৌরসভার কালীবাড়ি সড়কের দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী।কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। 

ডাকবাংলোর তত্ত্বাবধায়ক মহম্মদ লিটন জানিয়েছেন, ইতি রানী বুধবার বেলা ১১টার দিকে ডাকবাংলোতে কাজে আসেন। সঙ্গে তাঁর ছোট মেয়ে অনুরাধা বিশ্বাস (৩) এবং বড় মেয়ে আরাধ্যা বিশ্বাস (১১) ছিল। তাঁকে পরিচ্ছন্নতার কাজ বুঝিয়ে দিয়ে তিনি (লিটন) জেলা পরিষদ কার্যালয়ে যান। বেলা তিনটার দিকে তিনি ফিরে এসে দেখেন ইতি রানী ডাকবাংলোতে নেই। পরে খোঁজ করতে গিয়ে তৃতীয় তলার দুটি ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখে তিনি ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি জেলা পরিষদের কর্মকর্তাদের জানান। পরে থানায় খবর দেওয়া হয়। বিকেল চারটার দিকে বরগুনা  থানার পুলিশের একটি দল তৃতীয় তলার দুটি ঘর থেকে তিনজনের মৃতদেহ  উদ্ধার করে।

লিটনের কথায়, ইতি রানী দুই মাস আগে জেলা পরিষদ ডাকবাংলোয় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ নেন।

পুলিশ জানায়, “খাকদোন”-৪ নম্বর ঘরের দরজা বন্ধ অবস্থায় ইতি রানী ও তাঁর ছোট মেয়ে অনুরাধা বিশ্বাসকে পৃথক দুটি খাটে মৃত অবস্থায় পাওয়া যায়। একই ভবনের “খাকদোন”-৩ নম্বর ঘর থেকে বড় মেয়ে আরাধ্যা বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো বরগুনার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেছেন, যে ঘরে ওই নারীর বড় মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, সেখানে দেহের পাশে ঘুমের ওষুধ ও একটি জলের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই নারী পূর্বপরিকল্পিতভাবে তাঁর দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোয় এসেছিলেন। ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। কারণ, দুটি ঘরের দরজাই ভেতর থেকে বন্ধ ছিল।’

পুলিশ সুপার আরও বলেন, ‘স্বাভাবিকভাবে একজন মা সন্তানদের নিয়ে এ ধরনের স্থানে আসেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা জেনেছি, তিনি মেয়েদের ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি  থেকে বের হয়েছিলেন। ফলে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।’

মৃত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বিষয়টি শোনার পর ডাকবাংলোতে ছুটে আসেন। এসে তিনি স্ত্রী ও দুই মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েন এবং বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি সুপারি বেচাকেনার ব্যবসা করেন। ঘটনাস্থলে এসে বিলাপ করতে করতে করতে দুলাল বলেন, ‘আমি সকালে আমতলীতে সুপারি কিনতে যাই। এ সময় স্ত্রীর হাতে বাজারের টাকা দিয়ে যাই। ইতি জানিয়েছিল আজ সে কাজে যাবে না। দুপুরে আমি ফিরে এসে দেখি বাড়িতে তালা দেওয়া। আশপাশে তার (ইতি) ও বাচ্চাদের খোঁজ পাচ্ছিলাম না। পরে ডাকবাংলাতে তাদের লাশ পাওয়ার খবর পাই।’ তিনি আরো বলেন একই সাথে দুটি ঘরই ভিতর থেকে বন্ধ থাকার বিষয়ে তিনি সন্দিহান, বিষয়টি তদন্ত পুর্বক প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।।

Tags: Bangladesh
Previous Post

মুসলিম বিধায়করাও আজ সরে  গেছে মমতা ব্যানার্জির পাশ থেকে 

Next Post

জনরোষের মুখে পড়ে খাটের তলায় ঢুকে পড়লেন তৃণমূল নেতা শহিদুল মিয়াঁ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি ফেরতের দাবি 

Next Post
জনরোষের মুখে পড়ে খাটের তলায় ঢুকে পড়লেন তৃণমূল নেতা শহিদুল মিয়াঁ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি ফেরতের দাবি 

জনরোষের মুখে পড়ে খাটের তলায় ঢুকে পড়লেন তৃণমূল নেতা শহিদুল মিয়াঁ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি ফেরতের দাবি 

No Result
View All Result

Recent Posts

  • ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে পাকড়াও করল মালদার সামসী ফাঁড়ির পুলিশ
  • জনরোষের মুখে পড়ে খাটের তলায় ঢুকে পড়লেন তৃণমূল নেতা শহিদুল মিয়াঁ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি ফেরতের দাবি 
  • বাংলাদেশের বরগুনায় এক হিন্দু বধূ ও তার দুই নাবালক সন্তানের লাশ উদ্ধার
  • মুসলিম বিধায়করাও আজ সরে  গেছে মমতা ব্যানার্জির পাশ থেকে 
  • ফের এক হিন্দু মহিলাকে বিয়ে করতে চলেছেন অভিনেতা আমীর খান,গৌরী স্প্র্যাটের সঙ্গে তার তৃতীয় বিয়টি হতে চলেছে আগামী মাসে   
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.