• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পশু ‘কুরবানি’ নিয়ে ক্যানিং-এর ডিজিট্যাল ক্রিয়েটরের ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট নিয়ে সতর্ক করে দিল কলকাতা পুলিশ  

Eidin by Eidin
May 28, 2026
in কলকাতা, রাজ্যের খবর
পশু ‘কুরবানি’ নিয়ে ক্যানিং-এর ডিজিট্যাল ক্রিয়েটরের ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট নিয়ে সতর্ক করে দিল কলকাতা পুলিশ  
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ মে : আজ রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হল মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ । অবশ্য শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব পালিত হওয়ার পিছনে পুরো ক্রেডিট রাজ্য পুলিশের ৷ কারন ঈদের ঠিক কয়েকদিন আগেই পশুহত্যা নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্যের নতুন সরকার । পাশাপাশি সড়কপথে কোনো প্রধার ধর্মীয় কর্মকাণ্ডের উপর লাগাম টেনে ধরা হয়েছে । আর এই সরকারি নির্দেশিকা যথাযথ ভাবে প্রয়োগের বিষয়  রাজ্য পুলিশের তৎপর ছিল । পাশাপাশি আজ বৃহস্পতিবার ঈদের দিন সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার উসকানিমূলক পোস্ট ঘিরে যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয় সেদিকেও পুলিশের কড়া নজর ছিল । রাজ্যের প্রতিটি থানায় এনিয়ে সতর্কতাও জারি করা হয় । 

তবে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো বিতর্কিত পোস্ট না হলেও আজ বৃহস্পতিবার ক্যানিং-এর এক ডিজিট্যাল ক্রিয়েটরের একটি ফেসবুকে পোস্ট নিয়ে সতর্ক করে দিয়েছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ওই ডিজিট্যাল ক্রিয়েটরের ভিডিও পোস্টটির স্ক্রীন শর্ট শেয়ার করা হয়েছে ।  যেটিকে “মিথ্যা দাবি সহ বিভ্রান্তিকর ভিডিও” বলে জানিয়েছে পুলিশ ৷ এবং পোস্টকারীর ‘ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বলে জানানো হয়েছে । 

কলকাতা পুলিশ যে পোস্টটি নিয়ে সতর্ক করে দিয়েছে, সেটি জনৈক এমডি আজারুল শেখ(MD Ajarul Sheikh) নামে এক ব্যক্তি গতকাল পোস্ট করেছিলেন । ওই পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে । যেখানে দেখা গেছে যে ছাগল বোঝাই কয়েকটি লরি আটকানো হয়েছে এবং দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে । ঘটনাটি ভিন রাজ্যের । এমডি আজারুল শেখ ভিডিওটির প্রতিক্রিয়ায় লিখেছেন,’এতদিন গরু নিয়ে আপত্তি ছিল বাংলার মুসলিম তথা ভারতীয় মুসলিমরা সেই আপত্তিকে সম্মান জানিয়ে গরু কুরবানী ও গো মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে এবং গরু ভারতের রাষ্ট্রীয় পশুর মর্যাদা দেওয়ার দাবি করেন মুসলমানরা। হিন্দুবাদী এবার বলছে ছাগল কুরবানীও দেওয়া যাবে না,তাহলে এদের ক্যান্সার হয়েছে । গরু যদি মা হয় উট হবে বাবা ছাগল হবে মাসি ।’ 

যদিও কেউ কেউ এই পোস্টটি পশ্চিমবঙ্গের নয় বলে মন্তব্য করেছে এবং কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে ট্যাগ করেছে । পোস্টটির স্ক্রীন শর্ট দিয়ে কলকাতা পুলিশ সতর্ক করে দিয়ে লিখেছে, ‘কলকাতা/পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মিথ্যা দাবি সহ বিভ্রান্তিকর ভিডিও এবং পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে, শেয়ার করা দৃশ্যগুলো অপ্রাসঙ্গিক এবং দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কলকাতা পুলিশ এই ধরনের অপতথ্যের বিস্তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মিথ্যা বিষয়বস্তু ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের যাচাইবিহীন তথ্য শেয়ার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।’ 

Misleading videos and posts are being circulated on social media with false claims regarding the law and order situation in Kolkata/West Bengal.

Verification has confirmed that the visuals being shared are unrelated, and the claims are entirely baseless.
Kolkata Police is… pic.twitter.com/GrnyjYTbq9

— Kolkata Police (@KolkataPolice) May 28, 2026

কলকাতা পুলিশের শেয়ার করা স্ক্রীন শর্ট থেকে ওই নির্দিষ্ট নামটি ফেসবুকে সার্চ করলে দেখা যায় যে প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি বিদ্যমান রয়েছে । এমডি আজারুল শেখ নামে ওই ব্যক্তি প্রোফাইলে নিজেকে ডিজিটাল ক্রিয়েটর বলে দাবি করেছেন । ঠিকানা দেওয়া হয়েছে ক্যানিং ও বাসন্তী । তার কয়েকটি পোস্টে ‘উগ্র হিন্দুত্ববাদী’ এবং  ‘হিন্দুত্ববাদী জঙ্গি’ প্রভৃতি শব্দ প্রয়োগ করতে দেখা গেছে । পাশাপাশি বিজেপির বিরোধিতা করেও একাধিক পোস্ট রয়েছে । এমনকি তিনি নতুন গজানো দল কক্রোচ জনতা পার্টিকে সমর্থন করে একটি পোস্ট করেছেন, ‘যারা সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাঁদেরকে শান্তিতে দেবে না CJP বুক বাঁধছেন ছাত্র যুবরা (Jen z)৷’।

Previous Post

কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টারের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হলেন মিঠুন চক্রবর্তী 

Next Post

চাঁদের মাটির নিচে ১.১ কিলোমিটার দীর্ঘ বরফের সন্ধান পেলো ভারতের চন্দ্রযান-২-এর রাডার

Next Post
চাঁদের মাটির নিচে ১.১ কিলোমিটার দীর্ঘ বরফের সন্ধান পেলো ভারতের চন্দ্রযান-২-এর রাডার

চাঁদের মাটির নিচে ১.১ কিলোমিটার দীর্ঘ বরফের সন্ধান পেলো ভারতের চন্দ্রযান-২-এর রাডার

No Result
View All Result

Recent Posts

  • আফগান শিখ ও হিন্দুদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তালিবান বিদেশমন্ত্রী মোল্লা ইয়াকুব 
  • চাঁদের মাটির নিচে ১.১ কিলোমিটার দীর্ঘ বরফের সন্ধান পেলো ভারতের চন্দ্রযান-২-এর রাডার
  • পশু ‘কুরবানি’ নিয়ে ক্যানিং-এর ডিজিট্যাল ক্রিয়েটরের ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট নিয়ে সতর্ক করে দিল কলকাতা পুলিশ  
  • কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টারের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হলেন মিঠুন চক্রবর্তী 
  • মাংসের ভাগাভাগি নিয়ে বিবাদ, ঈদের নামাজ মাথায় তুলে তুমুল সংঘর্ষে জড়াল বাংলাদেশের ফরিদপুরের লোকজন, আহত অন্তত ৩০ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.