• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আশ্রম করে দেওয়ার নামে খোদ গুরুর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরের গুনধর শিষ্য পিযুষ সাহা ; বাকি ৪ মহিলা সহ ৬ অভিযুক্তের সন্ধানে পুলিশ 

Eidin by Eidin
May 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আশ্রম করে দেওয়ার নামে খোদ গুরুর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরের গুনধর শিষ্য পিযুষ সাহা ; বাকি ৪ মহিলা সহ ৬ অভিযুক্তের সন্ধানে পুলিশ 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ মে : তারাপীঠের মাতারর মন্দিরে আদলে একটা মন্দির, পাশে দুরদুরান্তের ভক্তদের থাকার জন্য একটা হোটেল,গুরুকে একটা পরিপূর্ণ ‘আশ্রম’ বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল দক্ষিণ ২৪ পরগোনা জেলার বারুইপুর এলাকার এক প্রতারক শিষ্যশিষ্যার দল । তারা দফায় দফায় গুরুদেবের কাছে ২১ লক্ষ টাকা হাতিয়ে নেয় । কিন্তু আশ্রম তো দুরের কথা, ওই শিষ্যের দলটি গুরু কেতুগ্রামের চাকটা গ্রামের বাসিন্দা সুভাষ কৈবর্ত্যকে টাকা ফেরত দেবে না বলে সাফ জানিয়ে দেয় । শেষ পর্যন্ত গুরুর অভিযোগের ভিত্তিতে পীযুস সাহা নামে এক গুনধর শিষ্যকে বারুইপুর থেকে পাকড়াও করে আনে কেতুগ্রাম থানার পুলিশ । আজ মঙ্গলবার তাকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তুলে পুলিশ তাকে দু’ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে আরও ৪ শিষ্যা ও ২ শিষ্য । পুলিশ তাদের খুঁজছে ।

জানা গেছে,কেতুগ্রামের চাকটা গ্রামে আশ্রম করে দীর্ঘ দিন ধরে সন্ন্যাস জীবনযাপন করছেন সুভাষ কৈবর্ত্য । তাঁর অনেক শিষ্যশিষ্যা আছেন । সেই সূত্রে দক্ষিণ ২৪ পরগোনা জেলার বারুইপুরের একটা দলের আনাগোনা ছিল তাঁর আশ্রমে । কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগে সুভাষ কৈবর্ত্য জানিয়েছেন,ওই দলটি তাকে দক্ষিণ ২৪ পরগণা জেলার উস্তি থানার অধীনে  বাহিরপোয়া মৌজায় ৩ শতক জায়গা আর বারুইপুরতে একটি হোটেল কেনার টোপ দেয়৷ সেইমত ধৃত পিযুস সাহা সহ বাকিরা তার কাছ থেকে মোট ২১ লক্ষ ১০ হাজার টাকা আদায় করে । ওই টাকার বেশির ভাগই তিনি  ইউপিআই পেমেন্ট করেন। এমনকি তারা ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারী স্ট্যাম্প পেপারে একটি বায়না নামা করে৷  তিনি পিযুস ছাড়াও তার ভাই তপন সাহা দাদা দেবদাস সাহা সহ পায়েল মজুমদার ওরফে জয়িত্রী মজুমদার, জ্যোতিষ মজুমদার, পাপিয়া মজুমদারের নাম অভিযোগপত্রে উল্লেখ করেছে । 

তিনি জানান, অভিযুক্ত পায়েল মজুমদার ও পাপিয়া মজুমদার মা তারার জন্য জমিয়ে রাখা মোট ৩৪০.১৫৪ গ্রাম সোনার গয়নাও হাতিয়ে নেয় । কিন্তু টাকা ও গহনা হাতিয়ে নেওয়ার পর তারা আর পাত্তা দিচ্ছিল না । সন্দেহ হওয়ায় তিনি চলতি বছরের ৯ ফেব্রুয়ারী ধৃত পিযুস সাহার বাড়িতে যান৷ কিন্তু সে সাফ জানিয়ে দেয় যে টাকা ও সোনার গয়না ফেরত দেবে না । এমনকি তাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ । 

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী পীযূষ সাহা তার ভাই তপন সাহা দাদা দেবদাস সাহা সহ পায়েল মজুমদার ওরফে জয়িত্রী মজুমদার, জ্যোতিষ মজুমদার, পাপিয়া মজুমদারের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুভাষ কৈবর্ত্য । তার অভিযোগের ভিত্তিতে গতকাল বারুইপুরে হানা দিয়ে পীযূষ সাহাকে পাকড়াও করে আনে কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,বাকি অভিযুক্তদের সন্ধান চলছে ।। 

Previous Post

তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের অফিসের গেট থেকে  উদ্ধার হল তার স্বামীর ঝুলন্ত দেহ ; স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের  

Next Post

‘কান্তারা’ বিতর্কে কর্ণাটক হাইকোর্টের আদেশের পর অভিনেতা রণবীর সিং মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরে মাথা নত করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন 

Next Post
‘কান্তারা’ বিতর্কে কর্ণাটক হাইকোর্টের আদেশের পর অভিনেতা রণবীর সিং মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরে মাথা নত করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন 

'কান্তারা' বিতর্কে কর্ণাটক হাইকোর্টের আদেশের পর অভিনেতা রণবীর সিং মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরে মাথা নত করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন 

No Result
View All Result

Recent Posts

  • আমেরিকায় মুখোশধারীর গুলিতে ভারতীয় নারী নিহত 
  • ‘কান্তারা’ বিতর্কে কর্ণাটক হাইকোর্টের আদেশের পর অভিনেতা রণবীর সিং মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরে মাথা নত করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন 
  • আশ্রম করে দেওয়ার নামে খোদ গুরুর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরের গুনধর শিষ্য পিযুষ সাহা ; বাকি ৪ মহিলা সহ ৬ অভিযুক্তের সন্ধানে পুলিশ 
  • তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের অফিসের গেট থেকে  উদ্ধার হল তার স্বামীর ঝুলন্ত দেহ ; স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের  
  • আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না : মোজতবা খামেনির ভবিষ্যৎবাণী  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.