• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের অফিসের গেট থেকে  উদ্ধার হল তার স্বামীর ঝুলন্ত দেহ ; স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের  

Eidin by Eidin
May 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের অফিসের গেট থেকে  উদ্ধার হল তার স্বামীর ঝুলন্ত দেহ ; স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের  
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৬ মে : পঞ্চায়েতের গেটের সামনে থেকে উদ্ধার হল তৃণমূলের মহিলা প্রধানের স্বামীর ঝুলন্ত দেহ । পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর পঞ্চায়েত কার্যালয়ের মৃণাল বিশ্বাস নামে ওই ব্যক্তির  ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে আজ মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন । এদিকে মৃতের পরিবারের অভিযোগ,স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সাথে থাকতে শুরু করায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন মৃণালবাবু । যদিও অভিযোগ অস্বীকার করেছেন মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাস৷ লিপিকাদেবীর পালটা অভিযোগ যে তার স্বামীর সন্দেহের কারনেই তাদের সংসার ভেঙেছে । 

জানা গেছে,কৃষ্ণদেবপুর রায়পাড়া এলাকায় বাড়ি মৃত মৃণাল বিশ্বাসের । বাড়িতে রয়েছেন বৃদ্ধা বিধবা মা৷ একমাত্র বোনের বিয়ে হয়েছে ধাত্রীগ্রামে । মৃণালবাবুর স্ত্রী লিপিকাদেবী কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান । ওই দম্পতির একটি কন্যাসন্তান আছে । দাম্পত্য কলহের জেরে বছর দুয়েক আগে মেয়েকে নিয়ে কালনা শহরের অন্যত্র ঘরভাড়া করে থাকছেন লিপিকাদেবী । যদিও তাদের আইন সঙ্গতভাবে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি । 

মৃতের বোন বোন রাধারানী বিশ্বাসের অভিযোগ, ‘কৃষ্ণদেবপুর গ্রামেরই এক তৃণমূল কর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আমার বউদি । সেই কারনে বাড়িতে অশান্তি হত । বছর দুয়েক আগে ভাইঝিকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় । কালনা শহরে ঘরভাড়া করে সেখানে প্রেমিকের সাথে বসবাস করছে ।’ তিনি বলেন,’আমরা বউদিকে আনার বহু চেষ্টা করেছি । কিন্তু তিনি প্রেমিককে ছাড়তে কিছুতেই রাজি হননি । এমনকি ভাইঝিকেও ছাড়েনি । সেই কারনে আমার দাদা অবসাদে ভুগছিলেন । আর তার জেরেই আজ আমায় আমার দাদাকে হারাতে হল।’

যদিও পরকীয়া সম্পর্কের কথা অস্বীকার করেছেন লিপিকা বিশ্বাস । তার কথায়,’এক সিভিক ভলান্টিয়ারের কান ভাঙানিতে আমার স্বামী আমাকে সন্দেহ করত । আমাকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি । সেই কারনে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলাম । মামলাটি এখনো আদালতে বিচারাধীন ।’ যদিও মৃতের পরিবার জানিয়েছে, তারা লিপিকা বিশ্বাস ও তার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করবেন ।। 

Previous Post

আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না : মোজতবা খামেনির ভবিষ্যৎবাণী  

Next Post

আশ্রম করে দেওয়ার নামে খোদ গুরুর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরের গুনধর শিষ্য পিযুষ সাহা ; বাকি ৪ মহিলা সহ ৬ অভিযুক্তের সন্ধানে পুলিশ 

Next Post
আশ্রম করে দেওয়ার নামে খোদ গুরুর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরের গুনধর শিষ্য পিযুষ সাহা ; বাকি ৪ মহিলা সহ ৬ অভিযুক্তের সন্ধানে পুলিশ 

আশ্রম করে দেওয়ার নামে খোদ গুরুর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরের গুনধর শিষ্য পিযুষ সাহা ; বাকি ৪ মহিলা সহ ৬ অভিযুক্তের সন্ধানে পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • আশ্রম করে দেওয়ার নামে খোদ গুরুর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরের গুনধর শিষ্য পিযুষ সাহা ; বাকি ৪ মহিলা সহ ৬ অভিযুক্তের সন্ধানে পুলিশ 
  • তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের অফিসের গেট থেকে  উদ্ধার হল তার স্বামীর ঝুলন্ত দেহ ; স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের  
  • আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না : মোজতবা খামেনির ভবিষ্যৎবাণী  
  • ‘হোল্ডিং সেন্টার’-এর আতঙ্কে তল্পিতল্পা বেঁধে দলে দলে পালাচ্ছে বাংলাদেশিরা 
  • বাংলাদেশে কোরবানির পশু হাটে  মহিষের আক্রমণে ২ পশু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.