• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আসানসোলে থানা ভাঙচুরকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ উসুল করার প্রক্রিয়া শুরু হল 

Eidin by Eidin
May 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আসানসোলে থানা ভাঙচুরকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ উসুল করার প্রক্রিয়া শুরু হল 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২০ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার কলকাতা ভবানীপুরের ক্যামাক স্ট্রিট থেকে আসানসোলের ঘটনা উল্লেখ করে সাফ জানিয়ে দিয়েছিলেন,যারাই সরকারি সম্পত্তির ক্ষতি করবে,তাদের কাছ থেকে ২০০ শতাংশ ক্ষতিপূরণ আদায় করা হবে। আসানসোলের জাহাঙ্গীর নগর রেলপাড় পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ । পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুরে যুক্তদের কাছ ক্ষতিপূরণ উসুল করাও প্রক্রিয়াও শুরু হয়ে গেছে । গতকাল এনিয়ে এলাকায় পুলিশের তরফে মাইকিং করা হয় । একই সাথে, পোস্টার সাঁটানো হয় এলাকায় । পোস্টারে বলা হয়েছে,১৫ মে শুক্রবার রাতে আসানসোল রেলপারের জাহাঙ্গীর মহল্লা পুলিশ পোস্টে ভাংচুর সংক্রান্ত যে কোন সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতির জন্য সরকারি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে ।  গণ আদেশ আইনের আওতায় কাজ করা হচ্ছে। এই ঘটনা সম্পর্কিত কারো কাছে কোন তথ্য থাকলে বা আপত্তি বা অনুরোধ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন জমা দিতে পারেন। আরও বলা হয়েছে, এলাকার সকল বাসিন্দাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আমাদের সহযোগিতা করুন। জাহাঙ্গীর মহল্লার রেল এলাকায় এমন পোস্টার লাগানো হয়েছে পুলিশ-প্রশাসনের। 

একই সাথে মাইকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে । এই বিষয়ে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ডঃ প্রবীণ কুমার জানান,গত শুক্রবারের  ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র দপ্তর থেকে আদেশ দেওয়া হয়েছে এবং আমাদের সহকারী কমিশনারকে তদন্ত কর্মকর্তা করা হয়েছে। সরকারি সম্পত্তির ঠিক কি পরিমান ক্ষতি হয়েছে তার মুল্যায়ন করা হচ্ছে। মূল্যায়নের পরেই শুরু হবে ক্ষতিপূরণ সংগ্রহের প্রক্রিয়া। 

 পুলিশের প্রচারের মুহুর্তের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি লিখেছেন, ‘আসানসোল উত্তর থানার অধীনে দুষ্কৃতকারীদের দ্বারা সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু হয়েছে।’।

Tags: AsansolPolice Station Vandalismrecovering compensation
Previous Post

‘উটের মূত্র পানের প্রথা অস্বীকার করা ব্যক্তিদের হত্যা বৈধ’ : ফতোয়া জারি করলেন সৌদি আরবের বিশিষ্ট ধর্মগুরু সালেহ আল- ফাওজান 

Next Post

কাটোয়ার বেসরকারি নার্সিংহোমে সিজার করে সন্তান প্রসবের পরেই মৃত্যু প্রসূতির, চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ 

Next Post
কাটোয়ার বেসরকারি নার্সিংহোমে সিজার করে সন্তান প্রসবের পরেই মৃত্যু প্রসূতির, চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ 

কাটোয়ার বেসরকারি নার্সিংহোমে সিজার করে সন্তান প্রসবের পরেই মৃত্যু প্রসূতির, চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ 

No Result
View All Result

Recent Posts

  • কুণাল-মদনকে গুরু দায়িত্ব, চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মমতা ব্যানার্জি 
  • “কেউ কেউ আমার মৃত্যুও কামনা করছে,কিন্তু আমি অনেক দিন বাঁচব” : মমতা ব্যানার্জি 
  • মমতা ব্যানার্জি “আস্থা হারিয়ে ফেলায়” অপমানে “কালীঘাট তৃণমূল” ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য 
  • “স্যাঁটা ভাঙা মার” মন্তব্য মামলায় রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির 
  • সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ প্রবনতার কারনে মিশরের কায়রো বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের ধরে চলছে চিরুনি তল্লাশি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.