• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ার বেসরকারি নার্সিংহোমে সিজার করে সন্তান প্রসবের পরেই মৃত্যু প্রসূতির, চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ 

Eidin by Eidin
May 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ার বেসরকারি নার্সিংহোমে সিজার করে সন্তান প্রসবের পরেই মৃত্যু প্রসূতির, চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ 
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ মে : বেসরকারি নার্সিংহোমে সিজার করে সন্তান প্রসব করানোর কয়েক ঘন্টার মধ্যেই এক প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর । ক্ষিপ্ত পরিবারের লোকজন ও প্রতিবেশীরা  কাটোয়ার কাছারিরোডের ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডলকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান । নার্সিংহোমটির বিরুদ্ধে পরিকাঠামো এবং নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হল বর্তমান শাসকদল বিজেপির কর্মীরাও। মঙ্গলবার রাতের এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ।  

জানা গেছে,মৃত প্রসূতির নাম সুষ্মিতা প্রধান(২৭) । তার শ্বশুরবাড়ি কেতুগ্রামের মুরুন্দি গ্রামে । বাপেরবাড়ি কাটোয়ার শ্রীবাটি গ্রামে। বধূকে শুক্রবার কাটোয়া মহকুমা হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ রবীন্দ্রনাথ মণ্ডলের ব্যক্তিগত চেম্বারে শারিরীক পরীক্ষা করাতে নিয়ে আসে পরিবারের লোকজন । এরপর মঙ্গলবার হাসপাতালে ডঃ রবীন্দ্রনাথ মণ্ডলের ডিউটি আছে জেনে বধূকে  হাসপাতালের বহির্বিভাগে দেখাতে নিয়ে আসেন তাঁর স্বামী তাপস প্রধান । তাপসবাবু বলেন,’ডাক্তারবাবু আমার স্ত্রীর অস্ত্রপচার করতে হবে বলে তার নার্সিংহোমে ভর্তি করতে বলেন । মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নার্সিংহোমে আমার স্ত্রীকে  সিজার করে সন্তান প্রসব করানো হয় । একটি পুত্র সন্তানের জন্ম দেন বধূ । মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ নার্সিংহোমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমার স্ত্রী । এই দেখে চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডল আমার স্ত্রীকে কাটোয়া হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন৷ কিন্তু আমার স্ত্রী আর বাঁচেনি।’

জানা গেছে,হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় সুষ্মিতাদেবীকে । কিন্তু সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় তার । যদিও সদ্যোজাত সন্তান সুস্থই আছে । এদিকে প্রসূতির পরিবার পরিজন নার্সিংহোমের চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডলকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । ঘটনাকে ঘিরে রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । 

জানা যায়,পরিকাঠামো এবং নিয়মকানুন লঙ্ঘনের জন্য কাটোয়া কাছারিরোডের ওই বেসরকারি নার্সিংহোমটি কয়েক মাস আগেই বন্ধ রাখার নোটিশ করা হয়েছিল। তারপরেও বহাল তবিয়তে নার্সিংহোম চালিয়ে আসা হচ্ছিল বলে অভিযোগ । বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি অনিল বসুর অভিযোগ,ওই নার্সিংহোম স্বাস্থ্য বিভাগের ব্লাকলিষ্টে ছিল। তারপরেও নির্দেশ উপেক্ষা করে শুধুমাত্র টাকার লোভে এই অন্যায় কাজ করেছিলেন ওই চিকিৎসক ।’ 

যদিও অভিযুক্ত চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডলের দাবি,  তাঁরা পরিকাঠামোগত ত্রুটিগুলি সংশোধন করে নার্সিংহোম চালাচ্ছেন । চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি । সন্তান প্রসবের পর রোগী সুস্থই ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার হঠাৎ বুকে যন্ত্রণা এবং শ্বাসকষ্ট শুরু হয় । বাঁচানোর অনেক চেষ্টা করেছি । কিন্তু ব্যর্থ হয়েছি৷’ তবে বিজেপি নেতা অনিল বসু জানিয়েছেন, তিনি এনিয়ে তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ।। 

Previous Post

আসানসোলে থানা ভাঙচুরকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ উসুল করার প্রক্রিয়া শুরু হল 

Next Post

জর্জিয়া মেলোনিকে “মেলোডি” ট্রফি উপহার দিয়ে ভারতের এক কোম্পানিকে বাঁচিয়ে দিলেন নরেন্দ্র মোদী 

Next Post
জর্জিয়া মেলোনিকে “মেলোডি” ট্রফি উপহার দিয়ে ভারতের এক কোম্পানিকে বাঁচিয়ে দিলেন নরেন্দ্র মোদী 

জর্জিয়া মেলোনিকে "মেলোডি" ট্রফি উপহার দিয়ে ভারতের এক কোম্পানিকে বাঁচিয়ে দিলেন নরেন্দ্র মোদী 

No Result
View All Result

Recent Posts

  • কুণাল-মদনকে গুরু দায়িত্ব, চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মমতা ব্যানার্জি 
  • “কেউ কেউ আমার মৃত্যুও কামনা করছে,কিন্তু আমি অনেক দিন বাঁচব” : মমতা ব্যানার্জি 
  • মমতা ব্যানার্জি “আস্থা হারিয়ে ফেলায়” অপমানে “কালীঘাট তৃণমূল” ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য 
  • “স্যাঁটা ভাঙা মার” মন্তব্য মামলায় রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির 
  • সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ প্রবনতার কারনে মিশরের কায়রো বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের ধরে চলছে চিরুনি তল্লাশি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.