এইদিন ওয়েবডেস্ক,হুব্বালি,১৯ মে : কর্ণাটকের হুব্বালিতে আরও একটি লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে। এক মুসলিম যুবক এক হিন্দু তরুণীকে মগজধোলাই করে বাড়িতে নিয়ে যাওয়ার পর হিন্দু সংগঠনের কর্মীরা তাকে মারধর করেছে।
সাজিদ উনকাল নামের এক মুসলিম যুবক হুব্বালির সাগর কলোনির একটি বাড়িতে এক হিন্দু তরুণীকে নিয়ে গিয়েছিল। সে মেয়েটিকে মাদক খাইয়ে যৌন নিপীড়ন করে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই বজরং দল ও হিন্দু সংগঠনের কর্মীরা ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয়। এ ব্যাপারে অশোক নগর পুলিশ সাজিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।।
