• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় রেলকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুফল রাজোয়া ও ২ তৃণমূল কর্মী আব্দুল হাসেম ও সাজাহান শেখ 

Eidin by Eidin
May 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় রেলকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুফল রাজোয়া ও ২ তৃণমূল কর্মী আব্দুল হাসেম ও সাজাহান শেখ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ মে : শুক্রবার দুপুরে কাটোয়া আজিমগঞ্জ লাইনে কাটোয়া স্টেশনের অদূরে কেশিয়াপাড়ায় রেলফটকের কাছে রেলদপ্তরের নিজস্ব জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম হন ৫ জন আরপিএফ কর্মী । যদিও রাতেই বিশাল বাহিনীকে সঙ্গে গিয়ে জায়গা ঘেরার কাজ সম্পূর্ণ করে রেল কর্তৃপক্ষ । এদিকে হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুফল রাজোয়া এবং আব্দুল হাসেম ও সাজাহান শেখ নামে আরও দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে জিআরপি । আজ শনিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে সুফল রাজোয়াকে তিন দিনের জিআরপি হেফাজত এবং আব্দুল হাসেম ও সাজাহান শেখকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে,ধৃত সুফল রাজোয়া কাটোয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বাকি দুই অভিযুক্ত আব্দুল হাসেম ও সাজাহান শেখ পুরসভার কর্মী এবং স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত৷ তারা তিনজন মিলেই এলাকার মানুষকে উসকে দিয়ে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। এদিকে কাটোয়ার বিজেপি বিধায়ক সাধারণ মানুষদের সতর্ক করে দিয়ে বলেছেন,’তৃণমূল থেকে সাবধান । ওরা ভোটে পরাজিত হয়ে যেকোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে ।’ তিনি আরও বলেছেন,’যদি কোনো আপত্তি থাকে তাহলে অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা আছে । তাই বলে সরকারি কর্মীদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায়না ।’

কাটোয়া রেলস্টেশন থেকে কিছুটা দূরে কাটোয়া -আজিমগঞ্জ শাখায় রেললাইন পারাপার করে চলাচল করে কাটোয়া পুরসভার ১৩ নম্বর, ১৯ নম্বর ওয়ার্ড সহ আশপাশের ওয়ার্ডের অন্তর্গত মাঠপাড়া, কেশিয়া, দরগাতলা, কুলতলা প্রভৃতি পাড়ার লোকজনরা । বিকল্প রাস্তা থাকলেও সেটি একটু ঘুরপথ হওয়ায় স্থানীয়রা রেললাইন টপকে যাতায়াত করতেই বেশি পছন্দ করে । যদিও রেলের তরফে এইভাবে লাইন টপকে যাতায়াতের অনুমতি নেই। ইতিপূর্বেও রেলদপ্তর নিজস্ব জায়গা ঘেরার কাজ করতে গিয়েছিল । কিন্তু তখনও স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় ।সেসময় স্থানীয়দের চাপে পড়ে ৮ ফুট চওড়া অংশ যাতায়াতের জন্য ছেড়ে রেখে বাকি অংশ ঘেরা হয়েছিল। কিন্তু শুক্রবার দুপুরে ওই অবশিষ্ট অংশ ঘিরতে প্রচুর লোকজন জড়ো হয়ে রেলকর্মীদের উপর হামলা চালিয়ে দেয় । জনতার পাথরবাজিতে গুরুতর জখম হন ৫ আরপিএফ কর্মী হলেন অধীর দেবনাথ, বিপিন বিহারী পাসোয়ান, অমর হালদার, এস কে সাধূ, এবং ভি এন সিনহা । এই ঘটনায় আরপিএফের সাব-ইন্সপেক্টর রঞ্জিত কুমার শুক্রবার রাতেই সুফল রাজোয়া, আব্দুল হাসেম-সহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই গ্রেপ্তার করা হয় তৃণমূল কাউন্সিল ও দুই তৃণমূল কর্মীকে । বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।

Tags: BurdwanKatwaWestbengal
Previous Post

“আরজি করের অভয়ার ধর্ষণ- খুনের ষড়যন্ত্র করেছিল বিনীত গোয়েল” : সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের চাঞ্চল্যকর অভিযোগ ; সিবিআই এর তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে অভিযুক্তের তালিকায় আনার দাবি তুললেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি 

Next Post

টোটো চালকদের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কালিয়াচকের তৃণমূল কর্মী সাদ্দাম সেখ 

Next Post
টোটো চালকদের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কালিয়াচকের তৃণমূল কর্মী সাদ্দাম সেখ 

টোটো চালকদের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কালিয়াচকের তৃণমূল কর্মী সাদ্দাম সেখ 

No Result
View All Result

Recent Posts

  • টোটো চালকদের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কালিয়াচকের তৃণমূল কর্মী সাদ্দাম সেখ 
  • কাটোয়ায় রেলকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুফল রাজোয়া ও ২ তৃণমূল কর্মী আব্দুল হাসেম ও সাজাহান শেখ 
  • “আরজি করের অভয়ার ধর্ষণ- খুনের ষড়যন্ত্র করেছিল বিনীত গোয়েল” : সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের চাঞ্চল্যকর অভিযোগ ; সিবিআই এর তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে অভিযুক্তের তালিকায় আনার দাবি তুললেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি 
  • গুজরাটে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল ইমরান গ্রেপ্তার; ভুক্তভোগীর অভিযোগ, তার শিশুকন্যার সামনে নগ্ন করে অশ্লীল কাজ করত
  • রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.