• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শুভেন্দু অধিকারীকে “বেস্ট মুখ্যমন্ত্রী” আখ্যা মিঠুন চক্রবর্তীর, পালটা “মহাগুরু”র অবদানের প্রশংসা মুখ্যমন্ত্রীর 

Eidin by Eidin
May 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
শুভেন্দু অধিকারীকে “বেস্ট মুখ্যমন্ত্রী” আখ্যা মিঠুন চক্রবর্তীর, পালটা “মহাগুরু”র অবদানের প্রশংসা মুখ্যমন্ত্রীর 
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ মে : নির্বাচনী প্রচারে দু’জনকে এক মঞ্চে বিশেষ দেখা যায়নি । কিন্তু রাজ্যের শাসন ক্ষমতায় আসতেই চিত্র বদলে গেছে । শুভেন্দু অধিকারীকে “বেস্ট মুখ্যমন্ত্রী” আখ্যা দিলেন মিঠুন চক্রবর্তী । পালটা রাজ্যের ক্ষমতা পরিবর্তনের জন্য  “মহাগুরু”র অবদানের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী । নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে তিনি আরও লিখেছেন, ‘বিজেপি কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয়ের সাথে কলকাতায় সৌজন্য সাক্ষাৎ করলাম। 

২০২১ এর পর থেকে ২০২৬ -এ বিজেপির সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে, পশ্চিমবঙ্গের হৃত গৌরব ফিরিয়ে আনতে তিনি নিরলস পরিশ্রম করেছেন, এরাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মা বোনদের উপর নির্যাতন বা রাষ্ট্রবাদীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয় গর্জে উঠে যেভাবে পাশে থেকেছেন তার জন্য তাঁকে কুর্ণিশ জানাই।’ 

আজ শনিবার সকালেই নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বাড়িতে মিঠুনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । পরে দু’জনেই বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন । শুভেন্দু অধিকারী অত্যন্ত বিনয়ের সঙ্গে জয়ের ‘নেপথ্য কারিগর’ মিঠুন চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,’জনগণের ভোট এবং মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী হয়েছি, দলীয় সিদ্ধান্তে আজ মুখ্যমন্ত্রীর আসনে বসেছি ঠিকই; কিন্তু এই দীর্ঘ ও কঠিন রাজনৈতিক লড়াইয়ের নেপথ্যে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে প্রধান সারিতে যারা ছিলেন মিঠুনদা তাদের মধ্যে অন্যতম ।’

একথা শোনার পর মিঠুন চক্রবর্তী হাসতে হাসতে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরেন এবং বলেন,’আমি বলছি শুনুন,এ হল বেস্ট মুখ্যমন্ত্রী । পশ্চিমবঙ্গে এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পাবে না। শপথ নেওয়ার পর মুহূর্ত থেকে ইনি কাজ শুরু করেছেন। আগামীদিনে আর কী কী হয়, তা সকলে দেখবেন।’

এই সৌজন্য সাক্ষাতের পরেই মুখ্যমন্ত্রী রওনা দেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নিজের প্রথম হাইপ্রোফাইল প্রশাসনিক সফরের উদ্দেশ্যে । সেখানে আজ ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিক এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে মেগা পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি। এলাকার বিধায়কদের নিয়েও আরও একদফা বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর।।

Tags: CM Suvendu AdhikaryMithun ChakrabortyWestbengal
Previous Post

বিজেপি নেতার উপর সশস্ত্র হামলাার ঘটনায় জামালপুরে গ্রেপ্তার আরো এক তৃণমূল নেতা

Next Post

রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল 

Next Post
রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল 

রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল 

No Result
View All Result

Recent Posts

  • খামেনির শেষকৃত্যে যোগ দিল না সৌদি, কুয়েত, কাতার-সহ তাবড় মুসলিম দেশগুলি 
  • খতিয়ান ও জমির দাগের তথ্য সংগ্রহের অ্যাপ্লিকেশন ফি মকুব করে দিল রাজ্য সরকার, বিনামূল্যে হবে ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড 
  • হালালা ও তিন তালাকের আড়ালে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন পকসো আইনে একটি অপরাধ: এলাহাবাদ হাইকোর্ট
  • গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয় বিয়ের কথা কবুল করলেন আমির খান, আগামী ৫ই জুলাই মুম্বাইয়ের বাসভবনে এক অনাড়ম্বর বিবাহ অনুষ্ঠান 
  • কানাডায় একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইরানের প্রাক্তন ভলিবল কোচ ইরাজ  মোজাফফারি ; নির্যাতিতা প্রায় সকলেই  কিশোরী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.