• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের কাছে শোচনীয় হারের পর পাকিস্তানকে ৪০ শতাংশ জরিমানা এবং ৮ ডব্লিউটিসি পয়েন্ট কেটে নিল আইসিসি 

Eidin by Eidin
May 16, 2026
in খেলার খবর
বাংলাদেশের কাছে শোচনীয় হারের পর পাকিস্তানকে ৪০ শতাংশ জরিমানা এবং ৮ ডব্লিউটিসি পয়েন্ট কেটে নিল আইসিসি 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৬ মে : বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট পরাজয়ের পর আইসিসি পাকিস্তানকে চিঠি লিখে দুঃসংবাদ দিয়েছে, যেখানে শুধু মোটা অঙ্কের জরিমানাই করা হয়নি, তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কেটে নেওয়া হয়েছে । আসলে,বাংলাদেশের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর আইসিসি পাকিস্তান দলকে দ্বিগুণ ধাক্কা দিয়েছে আইসিসি । পাকিস্তান দলের ওপর ৪০ শতাংশ মোটা অঙ্কের জরিমানা আরোপের পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর পয়েন্ট টেবিল থেকে ৮ পয়েন্টও কেটে নিয়েছে।

আইসিসি শুক্রবার জানিয়েছে যে, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ধীর ওভার-রেট বজায় রাখার জন্য পাকিস্তানকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।এছাড়াও, দলটির ৮ ডব্লিউটিসি পয়েন্ট কেটে নেওয়া হয়। সময় ব্যতিক্রমগুলো বিবেচনায় নেওয়ার পর নিশ্চিত হওয়া যায় যে, পাকিস্তান দল নির্ধারিত ওভার লক্ষ্যমাত্রার চেয়ে আট ওভার কম বল করেছে। এই শাস্তি শুরুতেই পাকিস্তানের ডব্লিউটিসি অভিযানে বড় ধাক্কা দিয়েছে, পয়েন্ট কেটে নেওয়ার ফলে তারা মাত্র চার পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে নেমে গেছে, যা ওয়েস্ট ইন্ডিজের ঠিক উপরে । 

আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের ওভার শেষ করতে ব্যর্থ হলে, খেলোয়াড়দের প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে। আট ওভার কম খেলায় পাকিস্তানকে মোট ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে । একইভাবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মাবলীর ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতিটি আন্ডার ওভারের জন্য একটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা হয়। এর ফলে পাকিস্তান আট পয়েন্ট হারিয়েছে। বলা হয়েছে যে, আনুষ্ঠানিক তদন্তের কোনো প্রয়োজন ছিল না, কারণ পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

আম্পায়ার রিচার্ড কেটলবোরো, কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগ তোলেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি আরোপ করেন।।

Tags: ICCPakistan Cricket Team FinedSports News
Previous Post

গ্রহরাজের অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে প্রতি শনিবার সকালে শুদ্ধ মনে এই মন্ত্র পাঠ করুন

Next Post

স্বামীকে হত্যার পর মাংসের কিমা বানালো স্ত্রী আসমা আক্তার ; বাংলাদেশের শরীয়তপুরের ঘটনা  

Next Post
স্বামীকে হত্যার পর মাংসের কিমা বানালো স্ত্রী আসমা আক্তার ; বাংলাদেশের শরীয়তপুরের ঘটনা  

স্বামীকে হত্যার পর মাংসের কিমা বানালো স্ত্রী আসমা আক্তার ; বাংলাদেশের শরীয়তপুরের ঘটনা  

No Result
View All Result

Recent Posts

  • শ্রী দুর্গা অথর্বশীর্ষম্ : মনের ভয় দূর ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে দেবীর অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র
  • রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে  ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলোয় পর্তুগাল 
  • “অন্নপূর্ণা যোজনা” র ফর্ম বাতিল হলে বা টাকা না ঢুকলে কি করবেন ? 
  • ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নত করতে উদগ্রীব ওমর আবদুল্লাহ
  • থাইল্যান্ডে ৯ জন বৌদ্ধ ভিক্ষুকে গাড়ির চাকায় পিষে দিল ১১ বছরের কিশোর জিহাদি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.