• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাকে খুনের চেষ্টা,  গ্রেপ্তার ২ তৃণমূল নেতাসহ ৩  

Eidin by Eidin
May 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাকে খুনের চেষ্টা,  গ্রেপ্তার ২ তৃণমূল নেতাসহ ৩  
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ মে : বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করা গৌরসুন্দর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে ২ তৃণমূল নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ । ধৃতরা হলেন শেখ সাহাবুদ্দিন ওরফে  দানি এবং তাবারক  আলি মণ্ডল। সাহাবুদ্দিন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল  সভাপতি এবং বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য। অপর ধূত তাবারক আলি হলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জামালপুর ব্লকের সভাপতি। তাবারকের স্ত্রী জ্যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান । এই দু’জন ছাড়াও সাহাবুদ্দিনের গাড়ির চালক শেখ মানিককেও পুলিশ গ্রেফতার করেছে। অস্ত্র আইন সহ একাধীক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আম পুলিশ বুধবার তিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে । ধৃতদের মধ্যে শেখ সাহাবুদ্দিন এবং তাবারক আলি মণ্ডলকে ৫ দিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে ৷ অপর ধৃতকে জেল হেফাজতের  নির্দেশ দিয়েছেন বিচারক৷ 

আক্রান্ত বিজেপি নেতা গৌরসুন্দর মণ্ডল পুলিশকে জানিয়েছে ,গত ১১ মে দুপুর সাড়ে ১২ টা নাগাদ তিনি মোটর বাইকে চেপে বর্ধমান থেকে আঝাপুর হয়ে জামালপুরে ফিরছিলেন। পথে সারাংপুর এলাকার ফাঁকা রাস্তায় তাবারক আলি মণ্ডল এবং শেখ সাহাবুদ্দিন সহ আরো কয়েকজন তৃণমূল নেতা মিলে দল বল নিয়ে তাঁর পথ আটকায়। তারা লাঠি, রড নিয়ে তাঁকে এলোপাথারি মারধর করে ।  তিনি রক্তাক্ত অবস্থায় পথে লুটিয়ে পড়েন।তখনই তাঁকে গুলি করার জন্য শেখ সাহাবুদ্দিন ওরফে দানি বন্দুক তাক করলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন।সেই চিৎকার শুনে পথচলতি মানুষজন সেখানে ছুটে আসে । ওই সময় শেখ সাহাবুদ্দিন তার হাতে থাকা বন্দুক দিয়ে তাঁর মাথায় আঘাত করে দলবল নিয়ে পালিয়ে যায়। ওই দিনই গোটা ঘটনা উল্লেখ করে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । 

গৌর মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে জোরদার তদন্তে নামে। নানা ভাবে খোঁজখবর চালিয়ে পুলিশ জানতে পারে  শেখ তাবারক আলি মণ্ডল , শেখ সাহাবুদ্দিন  ও তার গাড়ির চালক দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে আত্মগোপন করে রয়েছে। মঙ্গলবার গভীর রাতে সেখানে হানা দিয়ে পুলিশ এই তিনজনকে পাকড়াও করে। পুলিশের দাবি অনুযায়ী গৌরসুন্দর মণ্ডলকে আক্রমণের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ঘটনার জড়িত বাকি অভিযুক্তদের নাগাল পেতে ধৃত দুই অভিযুক্তকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল । 

অন্যদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এদিন জানান,বেআইনি কার্যকলাপে জড়িত থাকা ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান চালিয়ে ৭ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে ।। 

Previous Post

ভাতারে প্রাক্তন তৃণমূল বিধায়কের উপর হামলা, বিজেপি বিধায়ক নিয়ে গেলেন হাসপাতালে 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাকে খুনের চেষ্টা,  গ্রেপ্তার ২ তৃণমূল নেতাসহ ৩  
  • ভাতারে প্রাক্তন তৃণমূল বিধায়কের উপর হামলা, বিজেপি বিধায়ক নিয়ে গেলেন হাসপাতালে 
  • শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাবে অনুমতি দিলেও গেরুয়া উত্তরীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটকের কংগ্রেস সরকার 
  • আঘাতের কারনেই মৃত্যু হয়েছে মুলায়ম সিং যাদবের ছেলে প্রতীক যাদবের,ময়নাতদন্তের প্রতিবেদন উঠে এল এই তথ্য 
  • ধুলিয়ানে বাড়িতে আগুন ধরিয়ে পিতাপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার মামলায় ১২ জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের সাজা ও ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.