• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ধুলিয়ানে বাড়িতে আগুন ধরিয়ে পিতাপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার মামলায় ১২ জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের সাজা ও ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত 

Eidin by Eidin
May 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ধুলিয়ানে বাড়িতে আগুন ধরিয়ে পিতাপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার মামলায় ১২ জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের সাজা ও ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৩ মে : গত বছর এপ্রিল মাসে ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে । ওই হিংসায় ধুলিয়ানের বাসিন্দা পেশায় মৃৎশিল্পি পিতাপুত্র হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে পশু কাটার অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয় । পাশাপাশি সামসেরগঞ্জের রানীপুর গ্রামের বাসিন্দা বলরাম ঘোষ ও তার ছেলে রনজিতকে বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা ঘটে । সেই মামলায় দোষী সব্যস্ত ১২ জন আসামির আজ বুধবার জঙ্গিপুর মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে সাজা ঘোষণা করা হল । বিচারক আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আক্রান্ত পরিবারকে ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন । সেই সাথে সরকারের পক্ষ থেকে আক্রান্ত পরিবারটিকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । 

বিশেষ সরকারি আইনজীবী অঙ্কিত মুখার্জি জানান, আসামিদের বিএনএস এর ১৯১(২),৩৩১(৫),৩৩২(বি), ৩২৬-ডি, ১০৯,৩২৪-৬,৩৫১-২,  ৩২৬-এফ এবং ৩/৫ ধারায় সাজা ঘোষণা হয়েছে । তিনি আরও জানান,সাজাপ্রাপ্ত ওই ১২ জনের মধ্যে ৫ জন হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে নির্মমভাবে কুপিয়ে খুনের ঘটনাতেও দোষী সব্যস্ত হয়েছে ৷ ওই ৫ জন হল : জিয়াউল হক,সেকারুল শেখ,আজফারুল শেখ, মনিরুল শেখ এবং হজরত শেখ । এদিন সাজাপ্রাপ্ত আসামি ও তাদের পরিবারগুলিকে আদালত চত্বরে উচ্চশ্বরে কাঁদতে দেখা যায় । তবে শেষ পর্যন্ত আসামিদের এল বছরের মাথায় সাজা ঘোষণা হওয়ায় খুশি সাম্প্রদায়িক হিংসায় ভুক্তভোগী পরিবারগুলি ।। 

Tags: Murshidabad News
Previous Post

দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

আঘাতের কারনেই মৃত্যু হয়েছে মুলায়ম সিং যাদবের ছেলে প্রতীক যাদবের,ময়নাতদন্তের প্রতিবেদন উঠে এল এই তথ্য 

Next Post
আঘাতের কারনেই মৃত্যু হয়েছে মুলায়ম সিং যাদবের ছেলে প্রতীক যাদবের,ময়নাতদন্তের প্রতিবেদন উঠে এল এই তথ্য 

আঘাতের কারনেই মৃত্যু হয়েছে মুলায়ম সিং যাদবের ছেলে প্রতীক যাদবের,ময়নাতদন্তের প্রতিবেদন উঠে এল এই তথ্য 

No Result
View All Result

Recent Posts

  • শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাবে অনুমতি দিলেও গেরুয়া উত্তরীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটকের কংগ্রেস সরকার 
  • আঘাতের কারনেই মৃত্যু হয়েছে মুলায়ম সিং যাদবের ছেলে প্রতীক যাদবের,ময়নাতদন্তের প্রতিবেদন উঠে এল এই তথ্য 
  • ধুলিয়ানে বাড়িতে আগুন ধরিয়ে পিতাপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার মামলায় ১২ জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের সাজা ও ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত 
  • দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • তিলজলা অগ্নিকাণ্ডের পর কারখানার মালিক শেখ নাসির এবং সামির মহম্মদ গ্রেপ্তার, বেআইনি নির্মান ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.