এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,১৩ মে : মহারাষ্ট্রের নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিস(TCS)-এ হিন্দু মেয়েদের ইসলামে ধর্মান্তরিত ও যৌন শোষণের ঘটনার মূল পান্ডা নিদা খানকে পুলিশের নজর থেকে লুকিয়ে রাখা আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর কাউন্সিলরের ঘনিষ্ঠ কর্পোরেট মহম্মদ মতিনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । ছত্রপতি সম্ভাজিনগর পৌরসভা আজ বুধবার সকালে এই বুলডোজার অভিযান চালায় । নারেগাঁও এর কাউসার পার্কের যে বাড়িতে নিদা খানকে লুকিয়ে রাখা হয়েছিল সেটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । কড়া পুলিশি পাহারায় পৌর কর্পোরেশনের উচ্ছেদকারী দল সকালেই সেখানে পৌঁছে যায় । সকাল ৬টায় শুরু হয় বুলডোজার অভিযান ।
নিদা খানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে,সে নিজের ক্ষমতার অপব্যবহার করে এক হিন্দু সহকর্মী নারীকে ইসলামি শিক্ষার ১৭১টি লিঙ্ক পাঠিয়েছিল, ১৩৬টিরও বেশি উগ্রপন্থী ইসলামি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং এমনকি হিন্দু নারীদের মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনাও করেছিল ।
এআইএমআইএম-এর কাউন্সিলর মহম্মদ মতিন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিলের একজন ঘনিষ্ঠ সহযোগী। নিদা যখন আত্মগোপনে ছিল, তখন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এবং তাকে সব ধরনের সাহায্য ও সুরক্ষার আশ্বাস দেয় এই জলিল । পরবর্তীতে, আসাদুদ্দিন ওয়াইসি এবং ওয়ারিস পাঠানও ইসলামি ভ্রাতৃত্বের নামে নিদাকে সমর্থন করতে জলিলের সঙ্গে যোগ দেয় বলেও অভিযোগ রয়েছে ।।
