• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জানালার কাঁচ ভাঙার সন্দেহে ২ কিশোরকে বেধরক মারধরের অভিযোগ উঠল পূর্বস্থলীর শিক্ষক দম্পতির বিরুদ্ধে  

Eidin by Eidin
May 12, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
জানালার কাঁচ ভাঙার সন্দেহে ২ কিশোরকে বেধরক মারধরের অভিযোগ উঠল পূর্বস্থলীর শিক্ষক দম্পতির বিরুদ্ধে  
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১২ মে : জানালার কাঁচ ভাঙার সন্দেহে ২ কিশোরকে বেধরক মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার পুর্বস্থলীর এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে । গুরুতর আহত আকাশ জেলে ও ইরফান শেখ নামে ওই দুই কিশোর বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । সোমবার বিকেলের এই ঘটনার পর অভিযুক্ত শিক্ষক দম্পতি সন্দীপ ভট্টাচার্য ওরফে বাপি ও তাঁর স্ত্রী রানু ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত কিশোরদের পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । 

জানা গেছে,পূর্বস্থলীর বৈদিক পাড়ায় বাড়ি সন্দীপ ভট্টাচার্য ও রানু ভট্টাচার্যদের । তারা দু’জনেই স্কুল শিক্ষক । ঘটনাটি ঘটে বুধবার বিকেলে ৷ দম্পতি বাড়িতে ছিলেন না সেই সময় । বিকেল প্রায় চারটে নাগাদ তারা বাড়ি ফেরেন । তখন দম্পতির নজরে পড়ে একটা জানালার কাঁচ কেউ বা কারা ভেঙে দিয়েছে । এই দেখে দম্পতি বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন । তখন তারা দেখেন যে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে পার্শ্ববর্তী পন্ডপ পাড়ার বাসিন্দা আকাশ জেলে ও ইরফান শেখ নামে ওই দুই কিশোর । 

ইরফান শেখের বাবা গদা শেখ বলেন,’কিছু পরে সন্দীপ ভট্টাচার্য আমায় ডেকে বলে যে আমার ছেলে আর তার বন্ধু মিলে তাদের জানালার কাঁচ ভেঙে দিয়েছে । কিন্তু আমি বিশ্বাস করিনি । তখন শিক্ষক আমাকে সিসিটিভি ফুটেজ দেখান । ফুটেজে দেখি আমার ছেলে ও তার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে । কিন্তু কাঁচ ভাঙার কোনো ফুটেজ দেখাতে পারেননি ওরা । তবুও আমি ক্ষতিপূরণ দিতে রাজি হই । কিন্তু ওরা ক্ষতিপূরণ নেবে না বলে কাউকে দিয়ে ছেলে দুটোকে ওদের কাছে পাঠাতে বলে । এরপর আমার বৃদ্ধা মায়ের সাথে ছেলেদুটেকে শিক্ষকদের বাড়িতে পাঠাই । কিন্তু ছেলে দুটোকে ওই দম্পতি নির্মমভাবে মারধর করে ।’

জানা গেছে,গদা শেখের বৃদ্ধা মা আকাশ জেলে ও ইরফান শেখকে সাথে নিয়ে শিক্ষক দম্পতির বাড়িতে যান । সেই সময় সন্দীপ ভট্টাচার্য ওরফে বাপি ও তাঁর স্ত্রী রানু ভট্টাচার্য প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং দুই কিশোরকে তারা এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ । শুধু তাইই নয়,রানু ভট্টাচার্যের বিরুদ্ধে আকাশকে ফেলে তার বুকে পা দিয়ে দাঁড়ান বলেও অভিযোগ তুলেছেন আকাশের মা মীরাদেবী । 

জানা গেছে,শিক্ষক দম্পতির এই প্রকার হিংসাত্মক রূপ দেখে গদা শেখের মা “ছেলে দুটো কে বাঁচাও গো” বলে চিৎকার করতে শুরু করেন । বেগতিক বুঝে  দুই কিশোরকে ছেড়ে দেন শিক্ষক দম্পতি । মারধরের জেরে ইরফান শেখের মাথায় ও আকাশ জেলের ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে । তাদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে ইরফানকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । 

জানা গেছে,আকাশ জেলের বাবা মারা গেছেন । ছেলেকে বাপের বাড়ি পূর্বস্থলীতে বৃদ্ধাকে মায়ের কাছে রেখে সল্টলেকে পরিচারিকার কাজ করেন মীরাদেবী । ছেলেকে মারধরের খবর শুনে তিনি পূর্বস্থলীতে ছুটে আসেন। মীরাদেবী বলেন,’এ কেমন শিক্ষক ? নিছক সন্দেহের বশে দুই শিশুকে কিভাবে এমন অত্যাচার করতে পারলেন ওনারা ?’ তিনি শিক্ষক দম্পতির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । যদিও অভিযোগ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সন্দীপ ভট্টাচার্য বা তাঁর স্ত্রী রানু ভট্টাচার্যের ।। 

Previous Post

বাংলায় অবৈধ গবাদি পশু পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সার্জিক্যাল স্ট্রাইক ! 

Next Post

‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার

Next Post
‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার

'বাংলা পক্ষ'-এর গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার

No Result
View All Result

Recent Posts

  • ‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার
  • জানালার কাঁচ ভাঙার সন্দেহে ২ কিশোরকে বেধরক মারধরের অভিযোগ উঠল পূর্বস্থলীর শিক্ষক দম্পতির বিরুদ্ধে  
  • বাংলায় অবৈধ গবাদি পশু পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সার্জিক্যাল স্ট্রাইক ! 
  • নাসিক টিসিএস যৌন শোষণ ও ধর্মান্তরকরণ মামলায় মহিলা জিহাদি নিদা খান সম্পর্কে প্রকাশ্যে এলো ভয়ঙ্কর তথ্য 
  • ইরান ও আমেরিকার সঙ্গে এক বিপজ্জনক দ্বৈত খেলা খেলছে পাকিস্তান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.