• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

একাত্মতা স্তোত্রম্ : সনাতন ধর্মের একত্ববোধ জাগ্রত করতে এটি পাঠ করা হয়

Eidin by Eidin
May 10, 2026
in ব্লগ
একাত্মতা স্তোত্রম্ : সনাতন ধর্মের একত্ববোধ জাগ্রত করতে এটি পাঠ করা হয়
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ভারত ভক্তি স্তোত্র, একাত্মতা স্তোত্র, ভারত একাত্মতা স্তোত্র কিংবা অখণ্ড ভারত স্তোত্র নামে পরিচিত এই স্তোত্রটিতে মোট ৩৩টি শ্লোক আছে। স্তোত্রটি সংস্কৃত ভাষায় রচিত। এর মধ্যে প্রথম থেকে ৩১টি শ্লোক এবং ৩৩তম শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। ৩২ তম শ্লোকটি শিখরিণী ছন্দে রচিত। সনাতন হিন্দু রাষ্ট্র বা ভারতবর্ষের একতা বা একাত্মতার আধার হল ভারতবর্ষের সনাতন সংস্কৃতি। এই সংস্কৃতিকে অনাদি কাল থেকে ধরে রেখেছে এই দেশের পর্বত, নদী, বিভিন্ন তীর্থস্থান, জ্ঞাননিধি, শ্রেষ্ঠ মহাপুরুষগণ।

এই স্তোত্রটিতে ভারতবর্ষের সেই চিরন্তন সংস্কৃতির ধারক ও বাহকদের নাম স্মরণ করা হয়েছে।বহু রাষ্ট্রবোধসম্পন্ন সংগঠন এবং রাষ্ট্রপ্রেমিক ব্যক্তিবর্গ নিত্য সকালবেলায় এই স্তোত্র পাঠ করেন। সেজন্য এটিকে প্রাতঃস্মরণ বা স্তোত্রম্ নামেও বলা হয়ে থাকে।

একাত্মতা স্তোত্রম্ (বা ভারত ভক্তি স্তোত্র) হলো ভারতবর্ষের অখণ্ডতা, সংস্কৃতি, নদী, পর্বত এবং মহান ব্যক্তিত্বদের বন্দনা করে রচিত একটি পবিত্র সংস্কৃত স্তোত্র। ৩৩টি শ্লোকবিশিষ্ট এই স্তোত্রটি ভারতের ভৌগোলিক ও আধ্যাত্মিক ঐক্যকে তুলে ধরে। এটি মূলত ভারতের সনাতন সংস্কৃতি ও ঐক্যের আধার হিসেবে গণ্য হয়। মূলত অখণ্ড ভারতের চেতনা এবং সনাতন ধর্মের একত্ববোধ জাগ্রত করতে এটি পাঠ করা হয়।

ওং সচ্চিদানন্দ রূপায় নমোস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময় স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ॥

প্রকৃতিঃ পঞ্চ ভূতানি গ্রহালোকাঃ স্বরা স্তধা ।
দিশঃ কালশ্চ সর্বেষাং সদা কুর্বংতু মঙ্গলম্‌ ॥

রত্নাকরা ধৌতপদাং হিমালয় কিরীটিনীম্‌ ।
ব্রহ্মরাজর্ষি রত্নাঢ্যাং বন্দে ভারত মাতরম্‌ ॥

মহেংদ্রো মলয়ঃ সহ্যো দেবতাত্মা হিমালয়ঃ ।
ধ্যেয়ো রৈবতকো বিংধ্যো গিরিশ্চারাবলিস্তধা ॥

গঙ্গা সরস্বতী সিন্ধুর্‌ ব্রহ্মপুত্রশ্চ গণ্ডকী ।
কাবেরী যমুনা রেবা কৃষ্ণাগোদা মহানদী ॥

অয়োধ্যা মধুরা মায়া কাশীকাঞ্চী অবন্তিকা ।
বৈশালী দ্বারিকা ধ্যেয়া পুরী তক্ষশিলা গয়া ॥

প্রয়াগঃ পাটলী পুত্রং বিজয়ানগরং মহত্‌ ।
ইংদ্রপ্রস্ধং সোমনাধঃ তধামৃতসরঃ প্রিয়ম্‌ ॥

চতুর্বেদাঃ পুরাণানি সর্বোপনিষদস্তধা ।
রামায়ণং ভারতং চ গীতা ষড়দর্শনানি চ ॥

জৈনাগমা স্ত্রিপিটকা গুরুগ্রংধঃ সতাং গিরঃ ।
এষঃ জ্ঞাননিধিঃ শ্রেষ্ঠঃ হৃদি সর্বদা ॥

অরুন্ধত্যনসূয় চ সাবিত্রী জানকী সতী ।
দ্রৌপদী কণ্ণগী গার্গী মীরা দুর্গাবতী তধা ॥

লক্ষ্মী রহল্যা চেন্নম্মা রুদ্রমাংবা সুবিক্রমা ।
নিবেদিতা শারদা চ প্রণম্যাঃ মাতৃদেবতাঃ ॥

শ্রীরামো ভরতঃ কৃষ্ণো ভীষ্মো ধর্ম স্তধার্জুনঃ ।
মার্কন্ডেয়া হরিশ্চংদ্রঃ প্রহ্লাদো নারদো ধ্রুবঃ ॥

হনুমান্‌ জনকো ব্যাসো বশিষ্ঠশ্চ শুকো বলিঃ ।
দধীচি বিশ্বকর্মাণৌ পৃধু বাল্মীকি ভার্গবাঃ ॥

ভগীরধশ্চৈকলব্যো মনুর্ধন্বংতরিস্তধা ।
শিবিশ্চ রন্তিদেবশ্চ পুরাণোদ্গীত কীর্তয়ঃ ॥

বুদ্ধোজিনেন্দ্রা গোরক্ষঃ তিরুবল্লুবরস্তধা ।
নায়ন্মারালবারাশ্চ কংবশ্চ বসবেশ্বরঃ ॥

দেবলো রবিদাসশ্চ কবীরো গুরুনানকঃ ।
নরসিস্তুলসীদাসো দশমেশো দৃঢব্রতঃ ॥

শ্রীমত্‌ শংকরদেবশ্চ বংধূ সায়ণমাধবৌ ।
জ্ঞানেশ্বর স্তুকারামো রামদাসঃ পুরংদরঃ ॥

বিরজা সহজানন্দো রামাসংদস্তধা মহান্‌ ।
বিতরস্তু সদৈবৈতে দৈবীং সদ্গুণ সংপদম্‌ ॥

ভরতর্ষিঃ কালিদাসঃ শ্রীভোজো জকণস্তধা ।
সূরদাসস্ত্য়াগরাজো রসখানশ্চ সত্কবিঃ ॥

রবিবর্মা ভারতখণ্ডে ভাগ্যচন্দ্রঃ স ভূপতিঃ ।
কলাবংতশ্চ বিখ্যাতাঃ স্মরণীয় নিরন্তরম্‌ ॥

অগস্ত্যঃ কংবুকৌংডিন্যৌ রাজেন্দ্রশ্চোলবংশজঃ ।
অশোকঃ পুষ্যমিত্রশ্চ খারবেলাঃ সুনীতিমান্‌ ॥

চাণক্য চন্দ্রগুপ্তৌ চ বিক্রমঃ শালিবাহনঃ ।
সমুদ্র গুপ্তঃ শ্রী হর্ষঃশৈলেংদ্রো বপ্পরাবলঃ ॥

লাচিত্‌ ভাস্করবর্মাচ যশোধর্মা চ হূণজিত্‌ ।
শ্রীকৃষ্ণদেবরায়শ্চ ললিতাদিত্য উদ্বলঃ ॥

মুসুনূরি নাযকা তৌ প্রতাপঃ শিবভূপতিঃ ।
রণজিত্‌ সিংহ ইত্যেতে বীরা বিখ্যাত বিক্রমাঃ ॥

বৈজ্ঞানিকাশ্চ কপিলঃ কণাদঃ শুশ্রত স্তধা ।
চরকো ভাস্করাচার্য়ো বরাহমিহরঃ সুধীঃ ॥

নাগার্জুনো ভরদ্বাজঃ আর্যভট্টো বসুর্ভুধঃ ।
ধ্যেয়ো বেঙ্কটরামশ্চ বিজ্ঞা রামানুজাদয়ঃ ॥

রামকৃষ্ণো দয়ানন্দো রবীংদ্রো রামমোহনঃ ।
রামতীর্ধো রবিংদশ্চ বিবেকানন্দ উড্যশাঃ ॥

দাদাভায়ী গোপবংধুঃ তিলকো গাংধিরাদৃতাঃ ।
রমণো মালবীয়শ্চ শ্রী সুব্রহ্মণ্য ভারতী ॥

সুভাষঃ প্রণবানন্দঃ ক্রান্তিবীরো বিনায়কঃ ।
ঠক্করো ভীমরাবশ্চ পুলেনারায়ণো গুরুঃ ॥

সংঘশক্তিঃ প্রণেতারৌ কেশবো মাধবশ্তধা ।
স্মরণীয়া সদৈবৈতে নবচৈতন্যদায়কাঃ ॥

অনুক্তা যে ভক্তাঃ প্রভুচরণ সংসক্ত হৃদয়াঃ ।
অবিজ্ঞাতা বীরাঃ অধিসমরমুদ্ধ্বস্তরিপবঃ ॥

সমাজোদ্ধর্তারঃ সুহিতকরবিজ্ঞান নিপুণাঃ ।
নম স্তেভ্যো ভূয়াত্‌ সকল সুজনেভ্যঃ প্রতিদিনম্‌ ॥

ইদমেকাত্মতাস্তোত্রং শ্রদ্ধয়া যঃ সদা পঠেত্‌ ।
স রাষ্ট্র ধর্ম নিষ্টাবান্‌ অখণ্ডং ভারতং স্মরেত্‌ ॥

Tags: Ekatmata StotramSanatan Religion
Previous Post

বিশ্বের সবচেয়ে বড় ফ্লপ চলচ্চিত্র ;  ১৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটির আয় মাত্র ৬ কোটি টাকা 

Next Post

অন্ধ্রপ্রদেশের কাডাপায় ‘টিপু সুলতান সার্কেল’ ও ‘হনুমান সার্কেল’ নাম নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা

Next Post
অন্ধ্রপ্রদেশের কাডাপায় ‘টিপু সুলতান সার্কেল’ ও ‘হনুমান সার্কেল’ নাম নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা

অন্ধ্রপ্রদেশের কাডাপায় ‘টিপু সুলতান সার্কেল’ ও ‘হনুমান সার্কেল’ নাম নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা

No Result
View All Result

Recent Posts

  • কৈলাস মানস সরোবর যাত্রা এবং লিপুলেখ বিবাদ সংক্রান্ত আলোচনার জন্য ভারতের বিদেশ সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালেন নেপালের প্রধানমন্ত্রী
  • অন্ধ্রপ্রদেশের কাডাপায় ‘টিপু সুলতান সার্কেল’ ও ‘হনুমান সার্কেল’ নাম নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা
  • একাত্মতা স্তোত্রম্ : সনাতন ধর্মের একত্ববোধ জাগ্রত করতে এটি পাঠ করা হয়
  • বিশ্বের সবচেয়ে বড় ফ্লপ চলচ্চিত্র ;  ১৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটির আয় মাত্র ৬ কোটি টাকা 
  • কংগ্রেস বিধায়ক ভিনেশ ফোগাট কুস্তি থেকে নিষিদ্ধ ; শৃঙ্খলাভঙ্গ এবং ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.