• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুনর্গণনায় আরও একটা আসন বাড়ল বিজেপির, বিজেপির মোট আসন দাঁড়াল ২০৭

Eidin by Eidin
May 5, 2026
in কলকাতা, রাজ্যের খবর
পুনর্গণনায় আরও একটা আসন বাড়ল বিজেপির, বিজেপির মোট আসন দাঁড়াল ২০৭
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মে : পুনর্গণনায় আরও একটা আসন বাড়ল বিজেপির । কলকাতার রাজারহাট-নিউটাউনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির । বিজেপির মোট আসন দাঁড়াল ২০৭ । আর তৃণমূল নেমে গেল ৮০-তে।  গতকাল এই আসনটিতে পুনর্গণনার দাবি জানান বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া । আজ মঙ্গলবার ১৮ রাউন্ড গণনা শেষে তিনি তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে ৩২৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ।  

পীযূষ কানোড়িয়া পেয়েছেন ১০৬৫৬৪ ভোট । যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় পেয়েছেন ১০৬২৪৮ ভোট । ফলে ৩২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী । এই আসনে আবার সিপিএমের সপ্তর্ষি দেব পেয়েছেন ৩২ হাজার ২৪৬ ভোট। কংগ্রেসের শেখ নিজামউদ্দিন পেয়েছন ১৮৮৫ ভোট। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির ফিরদৌস আলি মোল্লা মাত্র ২১১ ভোট পেয়েছেন । সমতা পার্টির শুভঙ্কর মণ্ডল পান ১১২টি ভোট। এসইউসিআই(সি)-র সুনীল সরকার পেয়েছেন ১৭৮ ভোট। ন্যাশনাল রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার আশুতোষ পালের প্রাপ্য ভোট ৪৮৩ ।  এছাড়াও নারায়ণ মণ্ডল নামে এক নির্দল পান ১২২৭টি ভোট, সুজন সরদার (নির্দল) পান ৭৬৮টি ভোট, অসীত ঢালি (নির্দল) পান ৩১১টি ভোট, রাজীব সরকার (নির্দল) ৩১১ ভোট, অভিমণ্যু শান্ডিল্য ২১১টি ভোট পেয়েছেন ।।

Tags: VoteCountingWestBengal Election 2026
Previous Post

“আমি হারিনি, আমি পদত্যাগ করব না” : মমতা ব্যানার্জি 

Next Post

বড় খবর ! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে ইডি

Next Post
বড় খবর ! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে ইডি

বড় খবর ! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে 'লুকআউট' নোটিশ জারি করেছে ইডি

No Result
View All Result

Recent Posts

  • পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় তৃণমূলের উপর হামলা, কেতুগ্রাম ও আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ ; ভাতারেও ঘটেছে হামলার ঘটনা 
  • বড় খবর ! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে ইডি
  • পুনর্গণনায় আরও একটা আসন বাড়ল বিজেপির, বিজেপির মোট আসন দাঁড়াল ২০৭
  • “আমি হারিনি, আমি পদত্যাগ করব না” : মমতা ব্যানার্জি 
  • ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার নওদা তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ; গ্রেপ্তারির ভয়ে পাশে নেই দলীয় নেতাকর্মীরা ; হুমায়ুনের দল বলছে : “পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.