শ্যামসুন্দর ঘোষ,বর্ধমান,০৪ মে : বিশাল ব্যবধানে পিছিয়ে আছেন মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী । নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,দুই রাউন্ড গণনার শেষে তিনি পেয়েছেন মাত্র ৬৩২৯ টি ভোট । বিজেপি প্রার্থী সৈকত পাঁজা পেয়েছেন ১২৮০৩ ভোট । ৬ হাজারের অধিক ভোটে পিছিয়ে আছেন সিদ্দিকুল্লা।
প্রসঙ্গত, মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠী কোন্দল চলে আসছে । এবারের ভোটে ফেল সিদ্দিকুল্লাকে প্রার্থী করায় বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে চাপা খবের সৃষ্টি হয়েছিল । ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এখন দেখার বিষয় যে মোট ২১ রাউন্ড গণনা পর্যন্ত বিজেপি সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা ।।
