এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩ টি আসনের মধ্যে ২৩০ টি আসনের গণনার প্রাথমিক ট্রেন্ড সামনে এসেছে । নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, তাতে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে আছে ১৪৮ টি আসনে । যেখানে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৭৮ টি আসনে । কমিশনের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার ঘন্টা দুয়েক আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । দুটো কেন্দ্র থেকেই তিনি এখন এগিয়ে আছেন । এইজন্য তিনি হিন্দুদেরকে ধন্যবাদ জানিয়েছেন ।
শুভেন্দু অধিকারী বলেছেন, ‘গোটা রাজ্যে ৬৫ টা সিটে কমফোর্টেবলি এগিয়ে আছে। নন্দীগ্রামের তৃতীয় রাউন্ডের শেষে আমার লিড আছে ৬৭৭৭ । আর ভবানীপুরে আমার পোস্টাল ব্যালটে লিড হয়েছে… আমি বলছি না… নির্বাচন কমিশন অফিসিয়ালি বলবে…।’
তিনি বলেন,’ফাস্ট রাউন্ড ছিল মুসলিম এলাকার ৭৩ নম্বর ওয়ার্ডে । আমার ডেফিসিট হয়েছিল প্রায় দুই হাজার । দ্বিতীয় রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমি দু হাজার কভার করেছি । গণনা শেষে আমি ২২০০ ভোটে ভবানীপুর অ্যাসেম্বলি থেকে লিড করেছি। দ্বিতীয় রাউন্ডে সাড়ে চার হাজার মত আমার লিট হয়েছে । থ্যাঙ্কস টু এভরি হিন্দুস, সনাতনী, দোজস হু ওয়্যার কাস্ট ভোট ইন ফেভার অফ মি ।’
তিনি বলেন,’ভবানীপুরের ৩,৪,৫,৭৭ নম্বর ওয়ার্ড থেকে মমতা ব্যানার্জিকে ভালো লিড দেবে । আমি যা প্রথম থেকে বলেছি । ৭,৮,৯,১০ ওয়ার্ড থেকে আমি বড় লিড কভার করব । ১০ রাউন্ডের পর থেকে আমি এগুতে থাকবো । এবং আশা করি মমতা ব্যানার্জি পরাজিত হবেন ভবানীপুর বিধানসভা থেকে ।’ তিনি ফের স্পষ্ট ভাষায় বলেন, ‘বিজেপি সরকার গঠন করছে । একদম ক্লিয়ার ম্যান্ডেট ।’
তিনি বলেন,’প্রাথমিক প্রবণতা অনুযায়ী কলকাতার শিক্ষিত হিন্দুরা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করছেন । সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাষার নামে ও জাতের নামে বিভাজন মানুষ মেনে নেয়নি । সিদ্দিকুল্লা চৌধুরীর মত লোক পিছুচ্ছে । আমার ভাই সৈকত পাঁজা এগিয়ে যাচ্ছে । ইটস এ ভেরি গুড সিম্পটম।’।
