West Bengal Election Results 2026 : আজ সোমবার রাজ্যের ২৯৩ টি বিধানসভা আসনের গণনাপর্বের সোমবারের জন্য মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক থাকছেন। এ ছাড়া ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। প্রতিটি ভোটগ্রহণকেন্দ্রকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। গণনার প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে । সেই অনুযায়ী, ঝাড়গ্রামসহ ৮১ টি আসনে এগিয়ে আছে বিজেপি, ৫
৬৯ টিতে তৃণমূল ও কংগ্রেস ২ টি আসনে এগিয়ে আছে ।
তার মধ্যে আসানসোল দক্ষিনে বিজেপির অগ্নিমিত্রা পাল বিপুল ভোটে এগিয়ে আছেন । তিনি এখনো পর্যন্ত ১০০৫৫ টি ভোট পেয়েছেন । তৃণমূলের তাপস চ্যাটার্জি পেয়েছেন ৩৭৮৪ টি ভোট ।
দেগঙ্গায় তৃণমূলের আনুসুর রহমান বিদেশ এগিয়ে আছেন । তিনি ৫৫৪৬ টি ভোট পেয়েছেন । এ আই এস এফ প্রার্থী মহম্মদ মফিদুল হক পেয়েছেন ৩৩৬২ টি ভোট ।
ঝাড়্গ্রামের বিজেপির লক্ষীকান্ত সাউ ৫১৫৬ ভোটে এগিয়ে আছেন । তৃণমূলের মঙ্গল সরেন পেয়েছেন ৪১৮০ ভোট । এছাড়া কালিম্পং মন্তেশ্বর এগিয়ে বিজেপি প্রার্থী ।।
