এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ এপ্রিল : আজ রাজ্যের ৮ টি জেলার ১৪২ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে । নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী,সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.৯৭ শতাংশ । জেলাগুলির মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায় । এখানে ভোট পড়েছে ৪৪.৫০% ।
বাকি জেলাগুলির মধ্যে হুগলি -৪৩.১২%,হাওড়া – ৩৯.৪৫%,কলকাতা উত্তর-৩৮.৩৯%,কলকাতা দক্ষিণ- ৩৬.৭৮%,নদিয়া-৪০.৩৪%,উত্তর ২৪ পরগণা-৩৮.৪৩ এবং দক্ষিণ ২৪ পরগণা -৩৭.৯২ ।
যে কেন্দ্রের দিকে গোটা রাজ্যের নজর,সেই ভবানীপুরে ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৭% । এই কেন্দ্রে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হচ্ছে । ভোটগ্রহণের মাঝে বুথে বুথে ঘুরতে দেখা গেছে শুভেন্দুকে । পাশাপাশি আরজি করের অভয়ার মা রত্না দেবনাথের কেন্দ্র পানিহাটিতে ৩৯.৬৭% ভোট পড়েছে ।।

