• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামে ডায়েরিয়ার প্রকোপ, মৃত দশম শ্রেণীর ছাত্রী, অসুস্থ অন্তত ৩০০ 

Eidin by Eidin
April 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কেতুগ্রামে ডায়েরিয়ার প্রকোপ, মৃত দশম শ্রেণীর ছাত্রী, অসুস্থ অন্তত ৩০০ 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ এপ্রিল : ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কাটুন্দিডাঙ্গা গ্রামে । ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীর । মৃতের নাম মৌসুমী হাজরা(১৬)। এছাড়া আরও ৩০০ জন আক্রান্ত হয়েছে৷ তাদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে গ্রাম্যদেবীর পুজোর প্রসাদে বিষক্রিয়া থেকেই ডায়েরিয়া ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মত এবছরেও কেতুগ্রামের কাটুন্দীডাঙ্গা গ্রামে গত শনিবার সনাতনী দেবীর উৎসব হয় । পূজোয় খিচুড়ি ভোগের আয়োজন ছিল। কয়েক’শ মানুষ প্রসাদ গ্রহণ করেন । তারপর রাত থেকেই অনেকের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিতে থাকে । সোমবার সকাল থেকে কাতারে কাতারে মানুষের মধ্যে বমি ও পাতলা পায়খানার উপসর্গ শুরু হয় । তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের গ্রামেই চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তার মধ্যে মৌসুমী হাজরাকে রাতেই কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । 

কাটোয়া মহকুমাশাসক অনির্বাণ বসু বলেন, ‘গ্রামটিতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’।

Tags: BurdwanDiarrhea outbreakGirls Student DiedKetugramWestbengal
Previous Post

ভেস্তে গেছে যুদ্ধবিরতি চুক্তি : পাকিস্তানি সেনার সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হল তালিবান ; বহু হতাহত 

Next Post

ইউপির “দাবাং” আইপিএস অজয় পাল শর্মাকে সরাতে হাইকোর্টে চেষ্টা করেও ব্যর্থ হলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি 

Next Post
ইউপির “দাবাং” আইপিএস অজয় পাল শর্মাকে সরাতে হাইকোর্টে চেষ্টা করেও ব্যর্থ হলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি 

ইউপির "দাবাং" আইপিএস অজয় পাল শর্মাকে সরাতে হাইকোর্টে চেষ্টা করেও ব্যর্থ হলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি 

No Result
View All Result

Recent Posts

  • নকল আঙুল কিনে রেখেছে তৃণমূল কাউন্সিল দেবলীনা বিশ্বাস : শুভেন্দু অধিকারীর অভিযোগ  
  • “বাড়ি বাড়ি গিয়ে মুসলিম মহিলাদের টিএমসিকে ভোট দিলে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন আইসি” : সিদ্দিকুল্লা চৌধুরীর চাঞ্চল্যকর অভিযোগ ; বিজেপির কটাক্ষ : “পরাজয়ের আভাস পেয়ে মিথ্যা নাটক” 
  • ইউপির “দাবাং” আইপিএস অজয় পাল শর্মাকে সরাতে হাইকোর্টে চেষ্টা করেও ব্যর্থ হলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি 
  • কেতুগ্রামে ডায়েরিয়ার প্রকোপ, মৃত দশম শ্রেণীর ছাত্রী, অসুস্থ অন্তত ৩০০ 
  • ভেস্তে গেছে যুদ্ধবিরতি চুক্তি : পাকিস্তানি সেনার সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হল তালিবান ; বহু হতাহত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.