• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপি নেতার বাড়িতে হামলা ও পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলার নাড়ুগোপাল  

Eidin by Eidin
April 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিজেপি নেতার বাড়িতে হামলা ও পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলার নাড়ুগোপাল  
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৭ এপ্রিল : এক বিজেপি নেতার বাড়িতে হামলা ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের বিরুদ্ধে । অবশেষে কড়া পদক্ষেপ নিল পুলিশ । রবিবার গভীর রাতে তৃণমূল কাউন্সিলরকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে । 

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালামহাটের বাসিন্দা বিজেপি নেতা মহাদেব মালের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । মহাদেব মাল জানান,তিনি মঙ্গলবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর সঙ্গে ওইদিন  এলাকায় প্রচারে বের হন। এ ছাড়াও তিনি নিজের বাড়িতে বিজেপি কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন। এরপরই গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় । তার আরও অভিযোগ,তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা ওইদিন তাঁর বাড়ি লক্ষ্যকরে ইট-পাটকেল ছোড়ে। সেই হামলার ঘটনায় তাঁর পরিবারে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

জানা যায়,ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌছায় ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। সেখানে এক পুলিশকর্মীর সঙ্গে তিনি বচসা শুরু করে দেন। বচসা চলা কালীন কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে আঙুল উঁচিয়ে পুলিশকে ‘হুশিয়ারি’ দিতেও দেখা যায়। এমনকি তাঁকে এও বলতে শোনা যায়, তাঁর অনুমতি নিয়েই এলাকায় পুলিশকে প্রবেশ করতে হবে। 

এদিকে তৃণমূল কাউন্সিলরে আঙুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তোলপাড় পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে । বিরোধীরা প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং দাদাগিরির অভিযোগ তুলে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় । অবশেষে দ্বিতীয় দফার ভোটের ৩ দিন আগেও অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ ।। 

Tags: BurdwanTrinamool councilor Nadu Gopal ArrestedWestBengal Election 2026
Previous Post

যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরান ‘নতুন প্রস্তাব’ পেশ করেছে 

Next Post

শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 

Next Post
শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 

শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 

No Result
View All Result

Recent Posts

  • শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে জনৈক সৌম্য মন্ডলের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট 
  • বিজেপি নেতার বাড়িতে হামলা ও পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলার নাড়ুগোপাল  
  • যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরান ‘নতুন প্রস্তাব’ পেশ করেছে 
  • গুলিবিদ্ধ ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলারসহ ৪, প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন সিং 
  • বিয়ের প্রলোভন দেখিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৯.৩৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কন্নড় অভিনেত্রীর বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.