• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমি যদি সনাতনীর বাচ্ছা হই, এদের চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব” : কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ?

Eidin by Eidin
April 26, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“আমি যদি সনাতনীর বাচ্ছা হই, এদের চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব” : কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ?
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ এপ্রিল : কলকাতার ভবানীপুরে মাইক-সংঘাতের জেরে গতকাল সন্ধ্যায় তৃণমূল- বিজেপির মধ্যে উত্তাপ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল । একদিকে যখন বিজেপির বিরুদ্ধে “লিগ্যাল অ্যাকশন” নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । পাশাপাশি অন্যদিকে ভবানীপুরের বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমি যদি সনাতনীর বাচ্ছা হই, এদের চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব ।”

আসলে,শনিবার সন্ধ্যায় চক্রবেড়িয়া রোডে স্বামী নারায়ণ মন্দির-এর ঢিল ছোড়া দুরত্বে সভা করছিলেন মমতা ব্যানার্জি । সেই সময় স্বামী নারায়ণ মন্দির বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী । মমতার সভা শুরু হতেই বিজেপি তাদের প্রচার গাড়ি থেকে জোরালো শব্দে মাইকিং শুরু করে বলে অভিযোগ । যেকারণে সভা শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভাষণ না দিয়েই চলে যান মমতা । তিনি বিজেপির এই আচরণকে ‘পায়ে পা লাগিয়ে ঝগড়া’ বলে অভিহিত করেন । একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্পষ্ট করে দেন যে, এই ঘটনার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

এদিকে স্বামী নারায়ণ মন্দিরের পর ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে পথসভায় শুভেন্দু অধিকারীর পালটা অভিযোগ করেন,তৃণমূল তাদের সভাস্থলের দিকে মাইক লাগিয়ে “যতই করো হামলা,এবার জিতবে বাংলা” গান বাজাচ্ছিল । তিনি বলেন,ভবানীপুরের ওসি কেও বলে গেলাম, আমার মাইক বাজছিল কেন ? যতই কর হামলা আবার জিতবে বাংলা ? চার তারিখে শুনিয়ে দেবো ভালো করে । ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো । আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো । একদম ভদ্র থাকবেন । কাল সকাল থেকে আবার দেখা হবে।’

সেই সাথে তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন,’পুলিশকে বলবো একদম ভদ্র হয়ে যান৷ আপনারা আজকে যা করেছেন তার খেসারত দিয়েছেন । আপনাদের লজ্জা নেই ? প্রেমজিত বিশ্বাসের বাহাদুরি বন্ধ করে দিয়েছি । মনোনয়ন জমা দেওয়ার দিন মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে জুতো এবং কালো পতাকা দেখিয়েছেন । ডিসি সাউথ, চারজন পুলিশ সাসপেন্ড হয়েছে । মনে আছে তো ? আজকে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর গৌতম দাস….ওসি কালীঘাট পারমিশন দেননি তো আমাকে… চেয়ারটা থাকলো ?’ এভাবে তিনি বেশ কয়েকজন সাসপেন্ড হওয়া কলকাতা পুলিশের কর্তার নাম উল্লেখ করেন । এরপর তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘আর চাটবেন চটি ? কি করে ছোটাতে হয় আমি জানি ।’।

Tags: BhabanipurKolkataSecond Phase ElectionSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

মাইকে বিজেপির প্রচার কানে যেতেই মঞ্চ ছাড়লেন মমতা ; বললেন : “আমি লিগ্যাল অ্যাকশন নেবো” 

Next Post

হোয়াইট হাউসের ভোজসভার বাইরে গোলাগুলি : ডোনাল্ড ট্রাম্প ভাষণ থামিয়ে বাঙ্কারে আশ্রয় নিলেন

Next Post
হোয়াইট হাউসের ভোজসভার বাইরে গোলাগুলি : ডোনাল্ড ট্রাম্প ভাষণ থামিয়ে বাঙ্কারে আশ্রয় নিলেন

হোয়াইট হাউসের ভোজসভার বাইরে গোলাগুলি : ডোনাল্ড ট্রাম্প ভাষণ থামিয়ে বাঙ্কারে আশ্রয় নিলেন

No Result
View All Result

Recent Posts

  • বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন সাগরদিঘির টিএমসি বিধায়ক বায়রন বিশ্বাস 
  • দিল্লির পর এবারে পাঞ্জাবে আম আদমি পার্টিতে ভাঙন, দল ছাড়তে চলেছে একসঙ্গে ২৮ জন বিধায়ক 
  • স্ত্রীর সামনে প্রাক্তন প্রেমিকা ফোন করলে ফোনের স্পিকার অন করে দেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানি
  • প্রয়াত হলেন প্রখ্যাত ফটোগ্রাফার রঘু রাই, ভোপাল গ্যাস ট্র্যাজেডির বাস্তবচিত্র উঠে এসেছিল তার  ক্যামেরায় 
  • লাগাতার পরাজয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সুখবর, দলে ফিরছেন রোহিত শর্মা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.