• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীর গ্রামের মাঠে নির্মান শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার ঘিরে 

Eidin by Eidin
April 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্বস্থলীর গ্রামের মাঠে নির্মান শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার ঘিরে 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৫ এপ্রিল : দ্বিতীয় দফার বিধানসভার ভোটের ৪ দিন আগেই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মোয়ইল গ্রামের মাঠের মাঝে এক নির্মান শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম শ্যামল মন্ডল(৫২) । মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্যামলের গায়ে গরম জল ঢেলে নৃশংসভাবে খুন করার পর মাঠের মধ্যে দেহটি ফেলে রেখে গেছে ঘাতকরা । 

জানা গেছে,পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালিকাতলা-১ গ্রাম পঞ্চায়েতের মোয়ইল গ্রামের বাসিন্দা মৃত শ্যামল মন্ডল পেশায় নির্মান শ্রমিক ছিলেন৷ কর্মিসূত্রে তিনি উত্তরবঙ্গের শিলিগুড়িতে থাকতেন। বাড়িতে রয়েছেন স্ত্রী ও সন্তানরা ৷ ভোট দেওয়ার জন্য তিনি বাড়ি ফিরেছিলেন । মৃতের স্ত্রী সুরজ মন্ডল বলেন,’আমার স্বামীর মদের নেশা ছিল । আজ সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান ৷ তারপর তিনি আর বাড়ি ফেরেননি । পরে খবর দেওয়া হয় মাঠের মাঝে আমার স্বামীর ঝলসানো লাশ পড়ে আছে । খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই ।’ 

জানা গেছে,মোয়ইল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে তিল খেত পরিচর্যার জন্য মাঠে গেলে মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন । ওই ব্যক্তির পরনে ছিল খয়েরি ছাপা জামা ও লুঙ্গি । কোমড়ে বাঁধা ছিল একটি গামছা । মৃতের মুখ ঝলসে কালো হয়ে গিয়েছিল । পায়ের একাংশের চামড়া উঠে গিয়ে রক্তাক্ত মাংস বেরিয়ে আসতে দেখা যায় । 

স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ যে শ্যামল মন্ডল যেখানে মদ পান করতে গিয়েছিলেন সেখানেই কেউ বা কারা তার গায়ে গরম জল ঢেলে খুন করেছে ৷ পুরনো শত্রুতার জেরেই ওই ব্যক্তিকে এমন নির্মমভাবে খুন করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Tags: BurdwanConstruction Labour Brutally KilledKalnaPurbostholiWestbengal
Previous Post

৭ জন সাংসদ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায়  উচ্চকক্ষে এনডিএ-র শক্তি বৃদ্ধি : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে আর মাত্র ১৭টি আসন বাকি 

Next Post

“তৃণমূলের গুন্ডারা পাংচারের দোকান খোলার জন্য প্রস্তুত হচ্ছে” : যোগী আদিত্যনাথ

Next Post
“তৃণমূলের গুন্ডারা পাংচারের দোকান খোলার জন্য প্রস্তুত হচ্ছে” : যোগী আদিত্যনাথ

"তৃণমূলের গুন্ডারা পাংচারের দোকান খোলার জন্য প্রস্তুত হচ্ছে" : যোগী আদিত্যনাথ

No Result
View All Result

Recent Posts

  • “তৃণমূলের গুন্ডারা পাংচারের দোকান খোলার জন্য প্রস্তুত হচ্ছে” : যোগী আদিত্যনাথ
  • পূর্বস্থলীর গ্রামের মাঠে নির্মান শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার ঘিরে 
  • ৭ জন সাংসদ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায়  উচ্চকক্ষে এনডিএ-র শক্তি বৃদ্ধি : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে আর মাত্র ১৭টি আসন বাকি 
  • বেঞ্জামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত ; নিজেই জানালেন এই দুঃসংবাদ 
  • কিশোর সন্দীপ বনসালকে অপহরণ ও হত্যাকাণ্ডের পুরনো মামলায় ঘাতক প্রাক্তন মুসলিম ইউটিউবার সেলিম ওয়াস্তিক গ্রেপ্তার ; নাম ও ধর্ম বদলে ফেলে হিন্দু বনে গিয়েছিল ওই হত্যাকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.