• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিমকে দিয়ে ভবানীপুরে ভোট লুটের ষড়যন্ত্র করছেন মমতা ব্যানার্জি : চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর 

Eidin by Eidin
April 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিমকে দিয়ে ভবানীপুরে ভোট লুটের ষড়যন্ত্র করছেন মমতা ব্যানার্জি : চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর 
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ এপ্রিল : রাজ্যের প্রথম দফার বিধানসভার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে মিটে গেছে । সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে গড়ে ৯২.৮৬ শতাংশ ভোট পড়েছে ইভিএম-এ । আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোটগ্রহণ । আর ওই শেষ দফাতেই ভোট হতে চলেছে কলকাতার ভবানীপুর বিধানসভা আসনে । যে কেন্দ্রের দিকে শুধু এই রাজ্য নয়, গোটা দেশের নজর আছে । কারণ ভবানীপুর কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু বারবারই দাবি করেন যে নন্দীগ্রামের মতই ভবানীপুরেও তিনি মমতাকে হারাবেন । ফের একবার এমনই দাবি করে মমতার বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি । তার অভিযোগ যে ভবানীপুরের চারটি ওয়ার্ড ভোট লুট করার ষড়যন্ত্র করছেন মমতা।  আরভ এই কাজের দায়িত্ব দেয়া হয়েছে সুব্রত বক্সি এবং ফিরহাদ হাকিমের ওপর । 

আজ শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে একটি পথসভায় শুভেন্দু বলেন,’মাননীয়া, আপনি যা যা করছেন সব খবর আমার কাছে আছে । আপনি ভোটের দিন চারটে ওয়ার্ডে কিভাবে ভোট লুট হবে, অলিতে গলিতে আপনার বাহিনী কিভাবে কাজ করবে তার তালিকা তৈরি করছেন । দায়িত্ব দিয়েছেন সুব্রত বক্সি আর ফিরহাদ হাকিমকে । আমি সব জানি । প্রত্যেকটা খবর আমার কাছে আছে ।’ এরপর তিনি মমতাকে সতর্ক করে দিয়ে তিনি বলেন,’আপনি নন্দীগ্রামে আমাকে একবার দেখেছেন । আর একবার ২৯ তারিখে ভবানীপুরে দেখবেন । গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে মানুষই জিতবে।’

গতকাল প্রথম দফায় বিপুল সংখ্যক ভোটদানের পর ফের একবার এরা যে বিজেপির ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসী দেখালো শুভেন্দু অধিকারীকে । তিনি বলেন,’আর সন্দেহ আছে বিজেপি আসছে কিনা ? ১৫২ তে তো আমি ১২৫ কাল বলেছিলাম । আজকে আর সংখ্যা বলবো না। কারণ বড় নেতা আমাদের অমিত শাহ । আধুনিক ভারতের চাণক্য । তিনি বলেছেন ১১০ এর নিচে নামছে না। তাই আগামী ১৪২ টা সিটে কমসে কম ৭০ এর উপরে বিজেপি থাকবে । আরো উপরে যাবে ।’ 

তিনি বলেন, আমরা তো এতদিন মুসলমানদের দল বেঁধে ভোট দিতে দেখেছি। মুসলমানদের ৯২-৯৪% ভোট পড়তে দেখেছি । এই প্রথম দেখলাম হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে । ভাষার নামে, জাতের নামে বিভক্ত হয়নি । গতকাল সব সনাতনী রাষ্ট্রবাদীদের বুথে ৯০% ভোট পড়েছে ।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,’এখানে কত জন আছেন আপনারা ? সনাতনী, জৈন, শিখ সমাজ ? এক লাখ পঁচিশ হাজার । ওরা আছে ৩৫ হাজার । আপনারা যদি ৯০% দিতে আসেন, এক লক্ষ ভোট পড়ে তাহলে মমতা ব্যানার্জিকে একটা দুটো ভোটে নয় ২৫০০০ ভোটে হারাবো ।’।

Tags: BhabanipurMamata BanarjeeSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

আমেরিকার সঙ্গে আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধি দলের প্রধানের পদত্যাগ 

Next Post

পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করল আরবিআই

Next Post
পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করল আরবিআই

পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করল আরবিআই

No Result
View All Result

Recent Posts

  • বাংলার ভোটে অত্যাধুনিক সাঁজোয়া যানের উপস্থিতি কি ভারত জুড়ে একটি বড় অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযানের ইঙ্গিত ?  
  • আমি নায়ক হলে চুমু খেতো : প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে মন্তব্য করলেন আনু কাপুর 
  • পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করল আরবিআই
  • সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিমকে দিয়ে ভবানীপুরে ভোট লুটের ষড়যন্ত্র করছেন মমতা ব্যানার্জি : চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর 
  • আমেরিকার সঙ্গে আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধি দলের প্রধানের পদত্যাগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.