• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তানের পেসার সালমান মির্জা হোটেলে এক তরুনীকে ধর্ষণের পর এবার স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ 

Eidin by Eidin
April 22, 2026
in খেলার খবর
পাকিস্তানের পেসার সালমান মির্জা হোটেলে এক তরুনীকে ধর্ষণের পর এবার স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২২ এপ্রিল : পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কে জড়ানো নতুন কিছু নয়। কদিন আগেই পাকিস্তানের পেসার সালমান মির্জার বিরুদ্ধে বিশ্বকাপ চলাকালীন হোটেলের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবার সেই রেশ না কাটতেই পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধেও উঠল গুরুতর অভিযোগ । মাদক ব্যবহারের পরীক্ষায় পজিটিভ ফলাফল আসায় মহম্মদ নওয়াজ বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।  ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার চুক্তিও হারিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেই মাদক ব্যবহারের পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছিল নওয়াজের।

পাকিস্তানের হয়ে ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা নওয়াজ বর্তমানে আইসিসির অ্যান্টি- ডোপিং প্রক্রিয়ার অধীনে রয়েছেন। আজ বুধবার পিসিবির একজন মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে এবং পিসিবি প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার ফলাফল আজই আইসিসিকে জানানো হবে।’

৩২ বছর বয়সী নওয়াজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের সাতটি ম্যাচেই খেলেন, যেখানে সুপার এইট পর্ব থেকেই দলটি বিদায় নেয়। পুরো বিশ্বকাপে নওয়াজ মাত্র ১৫ রান করেন এবং ৭টি উইকেট নেন।নওয়াজ সারের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন এবং চলতি বছরের ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত চলা টি-টোয়েন্টি ব্লাস্টে তার খেলার কথা ছিল। দুই সপ্তাহ আগে পিসিবি ঘোষণা করেছিল যে নওয়াজকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, সারের চুক্তিটি এখন বাতিল হয়ে গেছে এবং এই গ্রীষ্মে নওয়াজ আর ক্লাবটিতে যোগ দিচ্ছেন না । তবে এ বিষয়ে সারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।চলমান পিএসএল মৌসুমে নওয়াজ মুলতান সুলতানসের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন।।

Tags: Pakistan CricketSports News
Previous Post

মালদার মোথাবাড়ি কান্ডে রাজ্যের ভূমিকার তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট  

Next Post

ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 

Next Post
ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 

ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি  
  • ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 
  • পাকিস্তানের পেসার সালমান মির্জা হোটেলে এক তরুনীকে ধর্ষণের পর এবার স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ 
  • মালদার মোথাবাড়ি কান্ডে রাজ্যের ভূমিকার তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট  
  • টেপ, আঠা, কালি, সুগন্ধি, রাসায়নিক পদার্থ প্রভৃতি ইভিএমে লাগালেই বিপদে পড়বেন ! কাল ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে ‘বহিরাগত নেতা’দের বাংলা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.