• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাসবিহারী আসনের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাসভবন ও নির্বাচনী কার্যালয়ে আয়কর দপ্তরের হানা 

Eidin by Eidin
April 17, 2026
in কলকাতা, রাজ্যের খবর
রাসবিহারী আসনের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাসভবন ও নির্বাচনী কার্যালয়ে আয়কর দপ্তরের হানা 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ এপ্রিল : মাত্র ৬ দিন পরেই রাজ্যের প্রথম দফার ভোট । তার আগে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে ৷ শুক্রবার সকাল থেকেই অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) ও আয়কর দপ্তর । ইডি যখন বেশ কয়েকটি রিয়্যাল এস্টেট সংস্থার ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে,পাশাপাশি অন্যদিকে তখন আয়কর বিভাগ হানা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা ও রাসবিহারী আসনের প্রার্থী দেবাশিস কুমারের বাসভবন ও নির্বাচনী কার্যালয়ে । 

সকালে আয়কর বিভাগের একটি দল পৌঁছে যায় রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিসের মনোহরপুকুর রোডের বাড়িতে। শুধু বাড়ি নয়, মনোহরপুকুর রোডে তাঁর নির্বাচনী কার্যালয়েও হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। পাশাপাশি, মতিলাল নেহরু রোডে দেবাশিসের একটি কার্যালয় রয়েছে। সেখানেও হানা দেন আয়কর আধিকারিকেরা। তবে শুধু আয়কর দপ্তরই নয়, ইডির র‍্যাডারেও রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিস। সম্প্রতি জমি সংক্রান্ত এক মামলায় তাঁকে তিন বার তলব করা হয়েছিল।

পাশাপাশি অন্যদিকে আজ সকাল থেকেই সল্টলেক-সহ একাধিক জায়গায় একটি রিয়্যাল এস্টেট সংস্থার ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি । সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী । আর্থিক তছরুপ মামলাতেই এই তল্লাশি অভিযান বলে খবর পাওয়া গেছে । ভোটের মুখে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে এবং জমি সংক্রান্ত কিছু বিষয়ে লেনদেনের তথ্যতল্লাশে এই অভিযান বলে জানা গেছে ।। 

Tags: EDIncome Tax DepartmentKolkataTMC House and Office RaidWestbengal
Previous Post

ক্যাপ্টেন বিক্রম বাত্রার অজানা প্রেম কাহিনী : কার্গিল যুদ্ধে মাত্র ২৪ বছর বয়সে শহীদ হয়েও যিনি আজও জীবিত আছেন প্রেমিকার হৃদয়ে 

Next Post

অষ্টবক্র গীতা দ্বাদশোঽধ্যায়ঃ : এই অধ্যায়ে জ্ঞানযোগের মাধ্যমে জীব ও ব্রহ্মের অভেদত্ব এবং আত্মতৃপ্তির শিক্ষা প্রদান করা হয়েছে

Next Post
অষ্টবক্র গীতা দ্বাদশোঽধ্যায়ঃ : এই অধ্যায়ে জ্ঞানযোগের মাধ্যমে জীব ও ব্রহ্মের অভেদত্ব এবং আত্মতৃপ্তির শিক্ষা প্রদান করা হয়েছে

অষ্টবক্র গীতা দ্বাদশোঽধ্যায়ঃ : এই অধ্যায়ে জ্ঞানযোগের মাধ্যমে জীব ও ব্রহ্মের অভেদত্ব এবং আত্মতৃপ্তির শিক্ষা প্রদান করা হয়েছে

No Result
View All Result

Recent Posts

  • ‘পশ্চিমবঙ্গ থেকে শিল্প চলে যাচ্ছে মহারাষ্ট্রে,এই প্রবণতা বদলাতে হবে’ : দেবেন্দ্র ফড়নবিশ
  • অনুপ্রবেশকারীদের সঙ্গে ‘ইলু ইলু’ সম্পর্ক, মুরগি মাংস খাওয়ার প্রতিযোগিতার আহ্বান জানিয়ে বঙ্গের মমতাকে তুলোধুনো করলেন অসমের হেমন্ত 
  • ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করার অপরাধে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ করে দিল সমিতির নেতারা
  • মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ একাধিক তৃণমূল নেতার  বাড়িতে আয়কর হানা
  • “মাননীয়া আমরা গদি ওল্টাতে যাচ্ছি, প্রস্তুত হয়ে থাক” : এক পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.