• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাসন্তীতে বিজেপির মিছিলে “লুঙ্গি-হাওয়াই চটি” পরা দুষ্কৃতীদের হামলা,পুলিশ ও বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা, আহত এসআইসহ বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী ; কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের 

Eidin by Eidin
March 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাসন্তীতে বিজেপির মিছিলে “লুঙ্গি-হাওয়াই চটি” পরা দুষ্কৃতীদের হামলা,পুলিশ ও বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা, আহত এসআইসহ বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী ; কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,২৬ মার্চ  : দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে বিজেপি প্রার্থী  বিকাশ সর্দারের সমর্থনে ভোট প্রচারের মিছিলে হামলার ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার । লুঙ্গি-হাওয়াই চটি পরিহিত কয়েকজন দুষ্কৃতী লাঠি হাতে বিজেপির নেতাকর্মীদের রাস্তার ফেলে ব্যাপক পেটায় । বাদ যায়নি পুলিশও । দুষ্কৃতীদের লাঠির আঘাতে বাসন্তী থানার সৌরভ গুহ নামে এক সাব ইনস্পেকটরের মাথা ফেটে যায় । ভাঙচুর করা একাধিক বাইক । কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ বিজেপি নেতা দিলীপ ঘোষের৷ 

টিভি ৯ বাংলার প্রতিবেদনে জানা গেছে,আজ বিজেপি প্রার্থী  বিকাশ সর্দার নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন । বাসন্তী বাজারে তিনি যখন মিছিল করে যাচ্ছিলেন সেই সময় লুঙ্গি-হাওয়াই চটি পরা কিছু দুষ্কৃতী বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে দেয় । বিজেপির নেতাকর্মীদের এলোপাথাড়ি লাঠিপেটা করার পাশাপাশি ভাঙচুর করা হয় একাধিক বাইক । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে দুর্বৃত্তদের দল ল পুলিশের উপরেও হামলা চালায় ৷ সেই সাধারণ পোশাকে ছিলেন বাসন্তী থানার এসআই সৌরভ গুহ । দুষ্কৃতীরা লাঠিসোঁটা হাতে তাড়া করলে তিনি পালাতে গিয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান৷ ওই অবস্থায় দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি লাঠিপেটা করে । মাথা ফেটে যায় তার। তারপর কোনো রকমে তিনি পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচান । পরে ক্যানিং, বাসন্তী, গোসাবা কোস্টাল থানার বিশাল পুলিশবাহিনী সেখানে যায়৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও । 

বিজেপি নেতা দিলীপ ঘোষ ঘটনা নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”বাসন্তী বাজারে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন পুলিশের সামনেই তৃণমূলের গুণ্ডাবাহিনী হামলা চালালো। শুধু বিজেপির কর্মীরাই নয়, গুণ্ডারা ফেলে পেটালো পুলিশ বাহিনীকেও। রেহাই পেলেন না এসআই। আসলে তৃণমূল ভয় পেয়েছে, হেরে যাওয়ার ভয়, ক্ষমতা হারানোর ভয়। আর সেই ভয় থেকেই এরকম বেপরোয়া হামলা চালাচ্ছে তৃণমূল। ঠিক এই কারণেই এই রাজ্যে হিন্দুদের জন্য সিএএ প্রয়োজন। এই সন্ত্রাসের জবাব সাধারণ মানুষ নির্বাচনেই দেবে। আর তো মাত্র কিছুদিন…এক্ষেত্রে উল্লেখযোগ্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকলেও পুলিশ সেই বাহিনীকে ব্যবহার করছে না, রাজনৈতিক স্বার্থে এবং আনুগত্যের স্বার্থে । এই পরিস্থিতির পরিবর্তন দরকার নাহলে এক কোটি সেনা মোতায়েন হলেও রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সম্ভব নয়।”

Previous Post

‘ইরানিস ফর পিস’-এর জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান বলিউড অভিনেতা বোমান ইরানি , তবে শর্ত হলো ট্রাম্পকে একটা বড় গ্যাস সিলিন্ডার নিয়ে দাদর পার্সি কলোনিতে তার বাড়িতে বৈঠকে বসতে হবে 

Next Post

কাটোয়ার ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে গঙ্গার জলে পড়ে গিয়ে তলিয়ে গেল এক কিশোর, বিক্ষোভের জেরে বন্ধ ফেরি চলাচল 

Next Post
কাটোয়ার ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে গঙ্গার জলে পড়ে গিয়ে তলিয়ে গেল এক কিশোর, বিক্ষোভের জেরে বন্ধ ফেরি চলাচল 

কাটোয়ার ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে গঙ্গার জলে পড়ে গিয়ে তলিয়ে গেল এক কিশোর, বিক্ষোভের জেরে বন্ধ ফেরি চলাচল 

No Result
View All Result

Recent Posts

  • পূর্ব বর্ধমান জেলার ভাতারে রামনবমীর শোভাযাত্রায় জলপ্লাবন
  • কাটোয়ার ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে গঙ্গার জলে পড়ে গিয়ে তলিয়ে গেল এক কিশোর, বিক্ষোভের জেরে বন্ধ ফেরি চলাচল 
  • বাসন্তীতে বিজেপির মিছিলে “লুঙ্গি-হাওয়াই চটি” পরা দুষ্কৃতীদের হামলা,পুলিশ ও বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা, আহত এসআইসহ বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী ; কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের 
  • ‘ইরানিস ফর পিস’-এর জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান বলিউড অভিনেতা বোমান ইরানি , তবে শর্ত হলো ট্রাম্পকে একটা বড় গ্যাস সিলিন্ডার নিয়ে দাদর পার্সি কলোনিতে তার বাড়িতে বৈঠকে বসতে হবে 
  • প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘মানহানিকর’ এআই ভিডিও প্রকাশের দায়ে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.